ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

মাটি খুঁড়তেই মিলল কলস

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা এলাকায় ড্রেন নির্মাণের জন্য মাটি খননের সময় একে একে বেরিয়ে আসে প্রায় ৩০ থেকে ৩৫টি বড় আকারের মাটির কলস। ধারণা করা হচ্ছে, এসব কলস প্রায় ২০০ বছর আগের। হঠাৎ এতগুলো কলস মাটির নিচ থেকে বেরিয়ে আসায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ভাঙ্গা পৌরসভার একটি ড্রেন সংস্কার কাজ চলাকালে শ্রমিকরা প্রথমে একটি বড় মাটির কলস দেখতে পান।
পরে খননকাজ চালিয়ে গেলে একই ধরনের আরও অনেকগুলো কলস বেরিয়ে আসে। অল্প সময়ের মধ্যেই এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে কলসগুলোর ভেতরে স্বর্ণ বা মূল্যবান ধনসম্পদ রয়েছে।

ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘটনাস্থলে ভিড় জমায় উৎসুক মানুষ। অনেকেই দলে দলে এসে মাটির নিচ থেকে ওঠানো কলসগুলো দেখতে থাকেন।
কেউ কেউ মনে করেন, হয়তো বহু পুরোনো কোনো গুপ্তধনের সন্ধান পাওয়া গেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভাঙ্গা থানা পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্যরা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলমও ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ড্রেন খননের সময় বড় বড় কলস পাওয়া গেছে, এমন খবর ছড়িয়ে পড়তেই তারা ঘটনাস্থলে ছুটে আসেন।
অনেকেই ভেবেছিলেন, কলসগুলোর ভেতরে স্বর্ণ বা মূল্যবান কিছু থাকতে পারে। তবে পরে দেখা যায়, কলসগুলোর ভেতরে কেবল মাটিই ভর্তি।

খননকাজে নিয়োজিত শ্রমিকরা জানান, সকালে কাজ শুরুর কিছুক্ষণ পরই প্রথম কলসটি চোখে পড়ে। পরে খনন চালিয়ে গেলে একের পর এক আরও অনেকগুলো কলস পাওয়া যায়। কলসগুলো বড় ও বেশ পুরোনো হলেও এর ভেতরে মাটি ছাড়া অন্য কিছু পাওয়া যায়নি।

এলাকার প্রবীণদের মতে, বহু বছর আগে কুমার নদীর তীব্র স্রোত ও ভাঙন থেকে পাড় রক্ষা করতে বড় বড় কলসে বালু ভরে মাটির নিচে সারি করে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই সময়কারই এসব কলস খননের সময় বেরিয়ে এসেছে।

ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম বলেন, কলসে স্বর্ণ পাওয়া গেছে, এমন খবর সম্পূর্ণ গুজব। আমরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সামনে কয়েকটি কলস উঠিয়ে পরীক্ষা করেছি। সবগুলোতেই শুধু মাটি পাওয়া গেছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে বিভ্রান্তিকর গুজবে কান না দিতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

মাটি খুঁড়তেই মিলল কলস

আপডেট সময় ১২:০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা এলাকায় ড্রেন নির্মাণের জন্য মাটি খননের সময় একে একে বেরিয়ে আসে প্রায় ৩০ থেকে ৩৫টি বড় আকারের মাটির কলস। ধারণা করা হচ্ছে, এসব কলস প্রায় ২০০ বছর আগের। হঠাৎ এতগুলো কলস মাটির নিচ থেকে বেরিয়ে আসায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন