ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে ভারতের দিল্লি পুলিশ

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চলা উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আটকের পর অবশেষে দিল্লির পুলিশ স্টেশন থেকে মুক্তি পেয়েছেন আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজধানীর জাফরপুর কালান থানা থেকে অরবিন্দ কেজরিওয়ালকে মুক্তি দেওয়া হয়। এদিকে, দীর্ঘ সময় পুলিশি হেফাজতে থাকার পর ছাড়া পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলীয় সংসদ সদস্যরা।

মুক্তির পর পুলিশের এই আচরণ এবং আটক প্রক্রিয়ার তীব্র সমালোচনা করে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দিল্লির তৎকালীন পরিস্থিতি জরুরি অবস্থাকেও ছাপিয়ে গেছে এবং পুলিশ যেভাবে তাদের সঙ্গে আচরণ করেছে, তাতে মনে হচ্ছিল যেন সরাসরি ‘অপহরণ’ করা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘ইন্ডিয়া’ জোটের কর্মসূচি অনুযায়ী তারা যন্তর মন্তরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পুলিশ তাদের বাধা দেয়। শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে তারা বাসস্ট্যান্ডে শারীরিক দূরত্ব বজায় রেখে অবস্থান নিলে মুহূর্তের মধ্যেই বিশাল পুলিশ বাহিনী এসে দাগি অপরাধীদের মতো জোরপূর্বক তাদের প্রিজন ভ্যানে তুলে নেয়।

কোনো সুনির্দিষ্ট কারণ বা জায়গা না জানিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে ভ্যানে করে এক থানা থেকে অন্য থানায় ঘুরিয়ে চরম হয়রানি করা হয়, যা একেবারেই নজিরবিহীন। এই ধরনের দমনপীড়ন চালিয়ে বিরোধী কণ্ঠরোধ করা যাবে না উল্লেখ করে তিনি কেন্দ্রীয় সরকারের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে তাদের প্রতিবাদী লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় দলীয় নেতাদের সজাগ থাকার নির্দেশনা

মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে ভারতের দিল্লি পুলিশ

আপডেট সময় ১০:৫৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চলা উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আটকের পর অবশেষে দিল্লির পুলিশ স্টেশন থেকে মুক্তি পেয়েছেন আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন