ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ভারতের সামরিক বাহিনীর বিমান বিধ্বস্ত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে রাশিয়ার তৈরি একটি ভারতীয় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি একটি প্রত্যন্ত এলাকার বিমানঘাঁটিতে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (১৩ জুন) সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। অবতরণের সময় বিমানটি বিমানঘাঁটির ভেতরেই দুর্ঘটনার কবলে পড়ে এবং মুহূর্তের মধ্যেই এতে আগুন ধরে যায়।
দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ‘আজ জোরহাটে অবতরণের সময় বিমানবাহিনীর একটি এএন-৩২ বিমানের দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য একটি কোর্ট অব ইনকোয়ারি বা তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।’

ভারতীয় বিমানবাহিনী ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। বিমানটি এয়ার ফোর্স স্টেশনের অভ্যন্তরে ভেঙে পড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণও এখনো প্রকাশ করা হয়নি।

বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং পরিস্থিতি পর্যালোচনার পর বিস্তারিত তথ্য জানানো হবে।

এএন-৩২ একটি দ্বৈত ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান, যা দীর্ঘদিন ধরে ভারতীয় বিমানবাহিনীর বহরে ব্যবহৃত হয়ে আসছে। সোভিয়েত ইউনিয়নে ভারতের প্রয়োজন অনুযায়ী নির্মিত এই মডেলের প্রায় ১০০টি বিমান বর্তমানে তাদের বহরে রয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর, পরিবারকে দিলেন ২০ লাখ টাকা

ভারতের সামরিক বাহিনীর বিমান বিধ্বস্ত

আপডেট সময় ০৫:০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে রাশিয়ার তৈরি একটি ভারতীয় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি একটি প্রত্যন্ত এলাকার বিমানঘাঁটিতে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন