ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। প্রত্যাশার চেয়ে শক্তিশালী মার্কিন কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির এই দরপতন ঘটে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার স্পট গোল্ডের দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৪১৯ দশমিক ০৯ ডলারে দাঁড়িয়েছে। কর্মসংস্থানের তথ্য প্রকাশের পর একপর্যায়ে স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমে দিনের সর্বনিম্ন ৪ হাজার ৩৬৪ দশমিক ৯৯ ডলারে নেমে গিয়েছিল। এছাড়া যুক্তরাষ্ট্রের ডিসেম্বর ডেলিভারির গোল্ড ফিউচার ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৭৬ দশমিক ৬০ ডলারে লেনদেন শেষ করেছে। এর ফলে বিশ্ববাজারে চলতি সপ্তাহে মূল্যবান ধাতুটির দাম সামান্য কমে সপ্তাহ শেষ হওয়ার পথে রয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, শক্তিশালী কর্মসংস্থানের কারণে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ চলতি মাসেই সুদের হার বাড়াতে পারে— এমন ধারণা তৈরি হয়েছে। সুদের হার বাড়ার সম্ভাবনা বৃদ্ধি পাওয়ায় কোনো সুদ বা আয় প্রদান না করা স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ কমেছে। ফলে যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে ফেডের পরবর্তী সিদ্ধান্তই এখন বিশ্ব স্বর্ণ বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে উঠতে পারে।

এদিকে বিশ্ববাজারের উল্টো চিত্র দেখা গেছে দেশের বাজারে। টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভরিতে সর্বোচ্চ ৫,৪৮২ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।

সর্বোচ্চ মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭,৩৬২ টাকা। এর আগে গত বুধবার এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩১,৮৮০ টাকা।

এছাড়া অন্যান্য গ্রেডের মধ্যে ২১ ক্যারেট ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা প্রতি ভরি, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা প্রতি ভরি, সনাতন পদ্ধতি ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা প্রতি ভরি।

নতুন এই দাম গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

রাস্তায় নেমেছি, জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব : শফিকুর রহমান

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

আপডেট সময় ০৯:৫৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। প্রত্যাশার চেয়ে শক্তিশালী মার্কিন কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির এই দরপতন ঘটে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন