ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বিশ্বকাপ ‘বিক্রির’ সিদ্ধান্তে ফুটবল বিশ্বে ক্ষোভ, চাপে ফিফা

বিশ্বকাপের মতো মূল প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্ব বিক্রির জন্য বেসরকারি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান গঠনের বিতর্কিত প্রস্তাব নিয়ে তীব্র অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, এই ধরণের বড় সিদ্ধান্তে তাদের সঙ্গে কোনো ধরনের পরামর্শ করা হয়নি এবং কোনো আনুষ্ঠানিক আলোচনার সুযোগ না দিয়েই বিষয়টি প্রকাশ্যে আনায় তারা গভীরভাবে হতাশ।

এএফসি জোর দিয়ে বলেছে, বৈশ্বিক ফুটবলের ভবিষ্যৎ পুনর্গঠনে যেকোনো বড় পদক্ষেপের ভিত্তি হতে হবে সুশাসন, স্বচ্ছতা এবং কার্যকর অংশীদারত্ব। কনফেডারেশন, সদস্য অ্যাসোসিয়েশন এবং অন্যান্য অংশীদারদের পর্যাপ্ত তথ্য ও সময় না দিয়ে এমন হটকারী সিদ্ধান্ত নেওয়া ফিফার প্রশাসনিক কাঠামোর ওপর আস্থা সংকট তৈরি করে।

এএফসির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা ফিফার এই একতরফা পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন।

বৃহস্পতিবার এশিয়ার ৪৭টি সদস্য দেশকে দেওয়া এক চিঠিতে তিনি ফিফার এই যোগাযোগহীন আচরণকে ‘একদমই গ্রহণযোগ্য নয়’ বলে আখ্যা দেন। একইসঙ্গে আন্তর্জাতিক ফুটবলের অন্যতম প্রধান নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ফিফার এমন খামখেয়ালিপনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন, ‘একইসঙ্গে এই প্রস্তাবনা এবং এর সম্ভাব্য পরিণতি নিয়ে কোনো বিস্তারিত প্রশাসনিক, আর্থিক বা আইনি বিশ্লেষণও প্রকাশ করা হয়নি, যা মোটেও গ্রহণযোগ্য নয়। তার ওপর, এএফসি গভীরভাবে উদ্বিগ্ন যে ফিফার এমন একতরফা সিদ্ধান্ত মহাদেশীয় ফুটবলের মূল ভিত্তিকে ক্ষুণ্ন করছে বলে মনে হচ্ছে—যা সংহতি, সহযোগিতা এবং স্বচ্ছতার ওপর প্রতিষ্ঠিত।’

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

বাংলাদেশে বাড়ছে তীব্র গরমের ঝুঁকি, উদ্বেগ প্রকাশ বিশ্বব্যাংকের

বিশ্বকাপ ‘বিক্রির’ সিদ্ধান্তে ফুটবল বিশ্বে ক্ষোভ, চাপে ফিফা

আপডেট সময় ০৮:১৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বিশ্বকাপের মতো মূল প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্ব বিক্রির জন্য বেসরকারি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান গঠনের বিতর্কিত প্রস্তাব নিয়ে তীব্র অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন