ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বিদ্যুৎস্পর্শে তিন কৃষকের মৃত্যু

নাটোরের সিংড়া ও বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পর্শে পৃথক ঘটনায় তিন কৃষকের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিংড়ায় দুজন এবং বাগাতিপাড়ায় একজন মারা গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিংড়ায় মৃত দুই কৃষক হলেন উপজেলার চৌগ্রাম ইউনিয়নের নিমাকদমা গ্রামের মৃত সুকুমারের ছেলে সুমন কুমার (৩৫) এবং চামারী ইউনিয়নের মহিষমারী কাচারীপাড়ার শহিদ মোল্লার ছেলে সজল মোল্লা (২৪)। তারা নিজ নিজ জমিতে বিদ্যুৎচালিত সেচ মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন।

সোমবার (২০ এপ্রিল) সকাল ৮টার দিকে সজল মোল্লা বসতবাড়ির পাশের জমিতে সেচ মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে রোববার রাতে সুমন কুমার লিজ নেওয়া পুকুরে পানি সেচের জন্য মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন। তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে বাগাতিপাড়া উপজেলার সাইলকোনা ভুইয়াপাড়া গ্রামের রেকসাদ আলী সোমবার দুপুরে নিজ বাড়ির গোয়ালঘরে ভেজা হাতে সিলিং ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান। একই দিনে তিন কৃষকের মৃত্যুর ঘটনায় জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

নাটোরের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব জানান, তিনটি ঘটনাতেই থানায় পৃথক পৃথক অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

বিদ্যুৎস্পর্শে তিন কৃষকের মৃত্যু

আপডেট সময় ০৯:৫৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নাটোরের সিংড়া ও বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পর্শে পৃথক ঘটনায় তিন কৃষকের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিংড়ায় দুজন এবং বাগাতিপাড়ায় একজন মারা গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিংড়ায় মৃত দুই কৃষক হলেন উপজেলার চৌগ্রাম ইউনিয়নের নিমাকদমা গ্রামের মৃত সুকুমারের ছেলে সুমন কুমার (৩৫) এবং চামারী ইউনিয়নের মহিষমারী কাচারীপাড়ার শহিদ মোল্লার ছেলে সজল মোল্লা (২৪)। তারা নিজ নিজ জমিতে বিদ্যুৎচালিত সেচ মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন