ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বাড়িতে ইতেকাফ করা কি পুরুষদের জন্য জায়েজ? জানুন শরিয়তের বিধান

উত্তর: ইতেকাফের জায়গা মূলত মসজিদ। তাই মসজিদে ইতেকাফের সুযোগ থাকা অবস্থায় মসজিদ ছাড়া নিজের বাড়ি বা অন্য কোনো জায়গায় ইতেকাফ শুদ্ধ হয় না। নারীদের ক্ষেত্রে বিশেষ ওজর থাকার কারণে তাদেরকে বাড়িতে ইতেকাফের অনুমতি দেওয়া হয়। পুরুষদের যেহেতু সে রকম কোনো ওজর নেই, তাই বাড়িতে পুরুষদের ইতেকাফ শুদ্ধ হয় না।

কোনো পুরুষ যদি ইতেকাফের মানত করে, তাহলে তার জন্য কোনো মসজিদে ইতেকাফে বসে ওই মানত পূরণ করা ওয়াজিব। রমজানের সুন্নত ইতেকাফ বা অন্য সময়ের নফল ইতেকাফও পুরুষদের মসজিদেই করতে হবে।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইতেকাফের সঙ্গে মসজিদকে সম্পৃক্ত করে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, তোমরা মসজিদে ইতেকাফরত অবস্থায় স্ত্রী সহবাস করো না। (সুরা বাকারা: ১৮৭)

রমজানের শেষ দশ দিনের একটি গুরুত্বপূর্ণ আমল ইতেকাফ। রমজানের শেষ দশকের ইতেকাফ শরিয়তে সুন্নতে মুআক্কাদা কেফায়া। কোনো মহল্লা বা এলাকা থেকে একজন ইতেকাফ করলে পুরো মহল্লাবাসীর পক্ষ থেকে এটি আদায় হয়ে যাবে। কেউ ইতেকাফ না করলে সবাই গুনাহগার হবে। আবু হোরায়রা (রা.) বলেন, নবীজি (সা.) প্রতি রমজানে দশ দিন ইতিকাফ করতেন। যে বছর তিনি ইন্তিকাল করেন, ওই বছর তিনি বিশ দিন ইতিকাফ করেছিলেন। (সহিহ বুখারি)
এ ছাড়া সারা বছরই নফল ইতেকাফ করা যায়। ইতেকাফের মানত করলে তা পূরণ করা ওয়াজিব। ওয়াজিব ইতেকাফে রোজা রাখা বাধ্যতামূলক।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

বাড়িতে ইতেকাফ করা কি পুরুষদের জন্য জায়েজ? জানুন শরিয়তের বিধান

আপডেট সময় ১০:৪০:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬

উত্তর: ইতেকাফের জায়গা মূলত মসজিদ। তাই মসজিদে ইতেকাফের সুযোগ থাকা অবস্থায় মসজিদ ছাড়া নিজের বাড়ি বা অন্য কোনো জায়গায় ইতেকাফ শুদ্ধ হয় না। নারীদের ক্ষেত্রে বিশেষ ওজর থাকার কারণে তাদেরকে বাড়িতে ইতেকাফের অনুমতি দেওয়া হয়। পুরুষদের যেহেতু সে রকম কোনো ওজর নেই, তাই বাড়িতে পুরুষদের ইতেকাফ শুদ্ধ হয় না।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন