সাভারে বজ্রাঘাতে তিন কৃষক নিহত হয়েছে।নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
আরও পড়ুন
পুলিশের ৪ কর্মকর্তা বরখাস্ত
রবিবার (২১ জুন) বিকেল ৫টার দিকে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা বাজার নামায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জে বি জুবায়ের বলেন, কৃষি জমিতে কাজ করার সময় ওই তিনজন বজ্রাঘাতে ঘটনাস্থলেই নিহত হয়। তিনজন নিহতের মধ্যেএকজন বলিয়াপুরের অপর দু’জন হেমায়েতপুর থেকে সেখানে কৃষি জমিতে কাজ করতে গিয়েছিলো। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অনলাইন ডেস্ক : 



























