ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

প্রথম দিনেই ১০০ কোটির ক্লাবে প্রভাসের ‘দ্য রাজা সাব’

প্রভাস অভিনীত হরর–কমেডি ছবি ‘দ্য রাজা সাব’ মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটি রুপি অতিক্রম করেছে। সমালোচকদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পেলেও টিকিট কাউন্টারে ছবিটি দারুণ সাড়া ফেলেছে। খবর হিন্দুস্থান টাইমসের।

সাকনিল্ক ডটকমের তথ্য অনুযায়ী, প্রথম দিনেই বিদেশি বাজার থেকে ছবিটি আয় করেছে প্রায় ২৬ কোটি রুপি। এর সঙ্গে ভারতের আয় ৫৪ কোটি রুপি এবং পেইড প্রিভিউ থেকে আরও ৯ কোটি যোগ হয়ে মোট সংগ্রহ ১০০ কোটির ঘর ছাড়িয়েছে। ৮ জানুয়ারির প্রিভিউসহ প্রথম দিনের এই সাফল্য প্রমাণ করে, প্রভাসের স্টারডম এখনো অটুট।

তবে এই অর্জন সত্ত্বেও ছবিটি প্রভাসের আগের ছবি কাল্কি ২৮৯৮ এডি-এর প্রথম দিনের রেকর্ড থেকে অনেকটাই পিছিয়ে। ২০২৪ সালে মুক্তি পাওয়া সেই ছবি প্রথম দিনেই বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় ১৯১ কোটি রুপি।

ট্রেড বিশ্লেষক তরন আদর্শ জানিয়েছিলেন, শুধু হিন্দি সংস্করণ থেকেই কাল্কি প্রথম দিনে আয় করেছিল ২৭ দশমিক ৫ কোটি রুপি, তাও আবার ভারত–ইংল্যান্ড সেমিফাইনালের মতো বড় ম্যাচের দিন।

দীর্ঘদিন ধরে বক্স অফিসে দাপট দেখানো আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর ছবির গতি থামাতেও বড় ভূমিকা রেখেছে দ্য রাজা সাব। এক মাসের বেশি সময় ধরে চলার পর ৩৬তম দিনে ধুরন্ধর আয় করে মাত্র ৩ দশমিক ৫ কোটি রুপি। উল্লেখ্য, ছবিটি এরই মধ্যে ১২০০ কোটির বেশি আয় করেছে।

মারুথি পরিচালিত এবং পিপল মিডিয়া ফ্যাক্টরির ব্যানারে টি জি বিশ্ব প্রসাদ প্রযোজিত দ্য রাজা সাব ছবিতে প্রভাসের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, বোমান ইরানি, মালবিকা মোহনন, নিধি আগারওয়াল, ঋদ্ধি কুমার ও জারিনা ওয়াহাব।

ছবিটি নিয়ে প্রভাস বলেন, অ্যাকশননির্ভর সিনেমার ভিড়ে দর্শকদের জন্য একেবারে ভিন্ন স্বাদের বিনোদন দিতে চেয়েছিলেন তারা, আর সেখান থেকেই এই হরর–কমেডির জন্ম।

তবে হিন্দুস্তান টাইমসের রিভিউতে বলা হয়েছে, সিনেমাটি হাসির চেষ্টা করলেও গল্প ও উপস্থাপনায় আরও গভীরতা দরকার ছিল। তবুও প্রথম দিনের বক্স অফিস সাফল্যে প্রমাণ করে—সমালোচনা থাকলেও দর্শকের আগ্রহে এখনো ভাটা পড়েনি প্রভাসকে ঘিরে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন মেসি

প্রথম দিনেই ১০০ কোটির ক্লাবে প্রভাসের ‘দ্য রাজা সাব’

আপডেট সময় ১০:৪২:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

প্রভাস অভিনীত হরর–কমেডি ছবি ‘দ্য রাজা সাব’ মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটি রুপি অতিক্রম করেছে। সমালোচকদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পেলেও টিকিট কাউন্টারে ছবিটি দারুণ সাড়া ফেলেছে। খবর হিন্দুস্থান টাইমসের।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন