ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

নকআউটে ২৪ বছরের অপেক্ষার অবসান, দুর্দান্ত প্রত্যাবর্তনে ব্রাজিলের জয়

জাপানের বিরুদ্ধে ২-১ ব্যবধানের নাটকীয় জয়ের পর স্বভাবসুলভ শান্ত ও আত্মবিশ্বাসী দেখা গেল ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পরও ম্যাচে ফিরে আসার ব্যাপারে তার মনে কোনো সন্দেহ ছিল না জানিয়েছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।
সঙ্গে প্রতিপক্ষের জন্য ব্রাজিল বসের প্রচ্ছন্ন সতর্কবার্তা—তার দল দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে।

ম্যাচের অতিরিক্ত সময়ে বদলি খেলোয়াড় গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শট জাপানি গোলরক্ষক জিওন সুজুকিকে পরাস্ত করে জালে জড়ালে উল্লাসে মেতে ওঠে ব্রাজিল শিবির, আর তাতেই ভেঙে যায় জাপানি সমর্থকদের হৃদয়। এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টের রাউন্ড অব ৩২-র বাধা টপকে শেষ ষোলো নিশ্চিত করল সেলেসাওরা।

ম্যাচ শেষে ব্রাজিল কোচ আনচেলত্তি বলেন, ‘প্রথমার্ধের বিরতিতে আমি খেলোয়াড়দের ধৈর্য ধরতে বলেছিলাম, কারণ আমি জানতাম আজ হোক বা কাল আমরা গোল পাবই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমাদের খেলার গঠন ও কৌশল বজায় রাখা। আমরা জানি আমরা সঠিক পথেই এগোচ্ছি এবং আমাদের এই ধারা বজায় রাখতে হবে।’

ম্যাচের প্রথমার্ধে কাইশু সানোর গোলে লিড নিয়েছিল জাপান। বিপরীতে ব্রাজিলের পারফরম্যান্স এতটাই অগোছালো ছিল যে, ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের রাউন্ড অব ৩২ থেকে তাদের বিদায় নেওয়ার শঙ্কা জেগেছিল। তবে দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বের হয় রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধের প্রথমে ক্যাসেমিরো গোল করে দলকে সমতায় ফেরান। এরপর অন্তিম মুহূর্তে মার্তিনেল্লির সেই জয়সূচক গোল। ২০০২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর এই প্রথম বিশ্বকাপের কোনো নকআউট ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল।

নিজেদের রণকৌশল নিয়ে আনচেলত্তির ব্যাখ্যা, ‘শুরুতে আমরা মাঝমাঠে আধিপত্য বিস্তার করে প্রতিপক্ষের রক্ষণভাগে ঢোকার চেষ্টা করছিলাম। কিন্তু ওদের মার্কিং খুব শক্ত থাকায় তা কাজ করেনি। তাই বিরতির পর আমরা বক্সে ক্রস বাড়িয়ে আক্রমণ করার কৌশল নিই। এটি আমাদের খেলার একটি ইতিবাচক বিবর্তন। শুরুতে জায়গা পেতে কষ্ট হলেও পরে আমরা সমস্যাটির দারুণ সমাধান করতে পেরেছি।’

ম্যাচে আরও একটি চমক জমিয়ে রেখেছিলেন ব্রাজিলিয়ান বস। তিনি জানান, ‘আমি নেইমারকে বলে রেখেছিলাম, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা সমতায় ফিরতে না পারলে আমি তাকে মাঠে নামাব।’

তবে আপাতত ৩৪ বছর বয়সি এই তারকার বিশ্বকাপ যাত্রা কেবল স্কটল্যান্ডের বিপক্ষে নিশ্চিত জয়ের ম্যাচে বদলি হিসেবে খেলা ১৫ মিনিটেই সীমাবদ্ধ রইল।

প্রথমার্ধে জাপানের আধিপত্যের কথা মেনে নিলেও, আনচেলত্তির মতে এটিই ছিল গ্রুপ পর্বের যেকোনো ম্যাচের চেয়ে ব্রাজিলের সেরা পারফরম্যান্স। তিনি বলেন, ‘এটি আমাদের খেলা এখন পর্যন্ত সবচেয়ে পরিপূর্ণ ম্যাচ। মরক্কোর বিরুদ্ধে ড্র হওয়া ম্যাচটির মতো এবার আমরা প্রথমার্ধে খেই হারিয়ে ফেলিনি। ফুটবলে আপনাকে ভুগতে হবেই, এটাই নিয়ম। এতে নতুন কিছু নেই। কষ্ট সহ্য করা যেমন খেলার অংশ, তেমনি স্বস্তি পাওয়াটাও এর অংশ।’

এদিকে ম্যাচ হেরেও আত্মবিশ্বাসী জাপানের হেড কোচ হাজিমে মোরিয়াসু।

আগামী বছরের এশিয়ান কাপ পর্যন্ত দায়িত্বে থাকার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আমাদের মধ্যকার ব্যবধান এখন কমে আসছে। ব্রাজিল নিঃসন্দেহে শীর্ষ দল, তবে আমরাও নিশ্চিতভাবে সেই স্তরের কাছাকাছি পৌঁছাচ্ছি। ম্যাচে এমন কিছু মুহূর্ত ছিল যখন জাপান পুরোপুরি খেলা নিয়ন্ত্রণ করছিল এবং আমাদের রক্ষণভাগ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। তবে এই পরাশক্তিদের হারাতে হলে আমাদের আরও উন্নতি করতে হবে।’

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ইতিহাসের এই দিনে : ০১ জুলাই ২০২৬ইং

নকআউটে ২৪ বছরের অপেক্ষার অবসান, দুর্দান্ত প্রত্যাবর্তনে ব্রাজিলের জয়

আপডেট সময় ১০:৫৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

জাপানের বিরুদ্ধে ২-১ ব্যবধানের নাটকীয় জয়ের পর স্বভাবসুলভ শান্ত ও আত্মবিশ্বাসী দেখা গেল ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পরও ম্যাচে ফিরে আসার ব্যাপারে তার মনে কোনো সন্দেহ ছিল না জানিয়েছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।
সঙ্গে প্রতিপক্ষের জন্য ব্রাজিল বসের প্রচ্ছন্ন সতর্কবার্তা—তার দল দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন