দিনাজপুরে র্যাব-১৩ এর অভিযানে ১টি অবৈধ বিদেশী পিস্তল, ১টি দেশীয় ওয়ান শুটার গান এবং ১টি ম্যাগাজিনসহ ০৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার।
‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে র্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় ইং ১৮/০১/২০২৬ তারিখ ভোর ০৫.৩০ ঘটিকায় র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ০১ নং চেহেল গাজী ইউপির উত্তর গোবিন্দপুর শিক্ষাবোর্ড সাকিনস্থ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এর মেইন গেইটের সামনে পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় বাজারের ব্যাগে রক্ষিত ১টি অবৈধ বিদেশী পিস্তল, ১টি দেশীয় ওয়ান শুটার গান, ১টি ম্যাগাজিন ও ০৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্র এবং জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজের শৃঙ্খলা রক্ষার্থে এবং অপরাধ নিয়ন্ত্রণে এই ধরনের চলমান অভিযান ও র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
প্রেস বিজ্ঞপ্তি 



























