খুলনার দিঘলিয়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ৩৬তম ব্যাচের কর্মকর্তা সুজন দাশ গুপ্ত। তিনি গত ৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে দিঘলিয়া উপজেলা প্রশাসনে যোগদান করেন।
নবনিযুক্ত এই কর্মকর্তার আগমনে উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছে। দায়িত্ব গ্রহণের পর তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
যোগদানের পর বুধবার (৮ এপ্রিল) নবাগত ইউএনওকে তার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান দিঘলিয়া প্রেসক্লাবের সদস্যরা। এসময় এক আন্তরিক ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা জানানো হয়।
বরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন দক্ষ ও অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তার আগমনে দিঘলিয়া উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। তারা আশা প্রকাশ করেন, নতুন ইউএনও স্থানীয় সমস্যা সমাধান, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
অনুষ্ঠানে উপস্থিত দিঘলিয়া প্রেসক্লাবের সদস্যরা নবাগত ইউএনওর সফলতা কামনা করেন এবং তার নেতৃত্বে দিঘলিয়া উপজেলা একটি আধুনিক, স্বচ্ছ ও সেবামুখী প্রশাসনিক মডেলে পরিণত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, দিঘলিয়া উপজেলা খুলনা জেলার একটি গুরুত্বপূর্ণ জনপদ। কৃষি, মৎস্য এবং নদীনির্ভর অর্থনীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠা এ অঞ্চলের সার্বিক উন্নয়নে উপজেলা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ইউএনওর যোগদানের মধ্য দিয়ে সেই উন্নয়ন ধারায় নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
—সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন, খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম , উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, সহ সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ সভাপতি ইঞ্জিঃ ওয়াহিদ মুরাদ, প্রচার সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপম, ক্রীড়া সম্পাদক মোঃ রানা মোল্লা, এস এম শামীম, মোঃ হাবিবুর রহমান মল্লিক, আলহাজ্ব মল্লিক মোকসেদুর রহমান খোকন , কিশোর কুমার দে, মেহেদী হাসান, শেখ রুবেল প্রমূখ।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
মোঃ রানা মোল্লা খুলনা জেলা প্রতিনিধি:- 
































