ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

তুমি আমার জীবনে বটগাছ হয়ে থেকো: মৌসুমী

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানি ও প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী ১৯৯৪ সালে ‘দোলা’ সিনেমার মাধ্যমে পর্দায় একসঙ্গে পথচলা শুরু করেন। প্রথম সিনেমাতেই দর্শকহৃদয়ে জায়গা করে নেন এ তারকা জুটি। এরপর ‘আত্মঅহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’সহ একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দেন তারা।

একটা সময় সিনেমার শুটিং করতে গিয়েই গড়ে ওঠে তাদের মধ্যে সখ্যতা-প্রেম, যা ১৯৯৫ সালের ২ আগস্ট বিয়েতে পরিণতি পায়। দীর্ঘ প্রায় তিন দশকের দাম্পত্য জীবনে এখনো একই রকম ভালোবাসায় আবদ্ধ এ তারকা দম্পতি। তিন দশকের বেশি সময় ধরে একসঙ্গে পথচলা তাদের। বর্তমানে মায়ের অসুস্থতার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। অন্যদিকে দেশে রয়েছেন ওমর সানি।

তাদের মাঝে দূরত্ব থাকলেও বিশেষ দিনগুলোতে তারা ঠিকই একে অপরের জন্য ভালোবাসা ছড়িয়ে দেন সামাজিক মাধ্যমে। বুধবার (৬ মে) ছিল ওমর সানীর ৫৫তম জন্মদিন। এই দিনে সামাজিক মাধ্যমে একটি ভিডিওবার্তা পাঠিয়ে আবারও ভালোবাসার সেই বন্ধন তুলে ধরলেন ঢালিউডের প্রিয়দর্শিনী মৌসুমী।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, কেক সামনে রেখে ‘হ্যাপি বার্থডে’ গান গাইতে দেখা গেছে মৌসুমীকে। এরপর স্বামীর উদ্দেশে অভিনেত্রী বলেন, ‘শুভ জন্মদিন সানী। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাকে মিস করি। তুমি আমাদের জীবনে, আমার জীবনে বটগাছ হয়ে থেকো সব সময়।’

এখানেই শেষ নয়, আবেগঘন কণ্ঠে মৌসুমী আরও বলেন, ‘বারবার তোমাকে এভাবেই আমার পাশে চাই, সবসময়ের জন্য। লাভ ইউ!’

অন্যদিকে স্ত্রী মৌসুমীর ভালোবাসার জবাব দিতেও দেরি করেননি অভিনেতা ওমর সানী। অভিনেত্রীর পোস্ট করা ভিডিওটি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করে ওমর সানী লিখেছেন— ‘ধন্যবাদ প্রিয়দর্শিনী মৌসুমী, তোমার জন্য দোয়া।’

উল্লেখ্য, ১৯৯২ সালে ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ওমর সানির। এরপর তিনি একাধিক হিট সিনেমায় কাজ করে রোমান্টিক ও অ্যাকশন হিরো হিসেবে খ্যাতি অর্জন করেন।

১৯৬৯ সালের ৬ মে বরিশালে জন্মগ্রহণ করেন এ অভিনেতা। বর্তমানে দেশে একাই রয়েছেন তিনি। ওমর সানীর স্ত্রী প্রিয়দর্শিনী আছেন সাত সাগর তেরো নদীর ওপারে— মার্কিন মুলুকে। ছেলে ও মেয়েও আছেন দূরে। একাই জন্মদিন পালন করেছেন এ অভিনেতা।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

তুমি আমার জীবনে বটগাছ হয়ে থেকো: মৌসুমী

আপডেট সময় ১১:০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানি ও প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী ১৯৯৪ সালে ‘দোলা’ সিনেমার মাধ্যমে পর্দায় একসঙ্গে পথচলা শুরু করেন। প্রথম সিনেমাতেই দর্শকহৃদয়ে জায়গা করে নেন এ তারকা জুটি। এরপর ‘আত্মঅহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’সহ একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দেন তারা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন