নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ীতে ইউনিয়নের চান্দখানা ঘুনুরাম এলাকায় শহীদ জিয়া স্মৃতি সংসদ নিয়ে ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছে এলাকার কুচক্রী মহলের বিরুদ্ধে। সংগঠনটি টিকিয়ে রাখতে প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছেন শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি দুলু মিয়া।
মামলা সুত্রে জানাযায়, ২৮/০১/২০০২ সালে এলাকার মৃত অফিজ উদ্দিনের ছেলে নমির উদ্দিন চিলাহাটি সাব-রেজিষ্ট্রি অফিসে ৪১০ নং দলিলে শহীদ জিয়া স্মৃতি সংসদের নামে ০৮ শতক জমি বিক্রি করে। সেই থেকে সংগঠনের সদস্যগণ সেখানে অফিস ঘড় নির্মাণ করে কার্যক্রম পরিচালনা করে আসছে। এমতাবস্থায় ২০২৬ সালের ১২ মার্চ এলাকার মৃত অফিয়া’র ছেলে নাদিম শাহ তফশীল বর্ণিত জমিটি নিজের দাবী করে জোর পূর্বক দখলে নেয়ার চেস্টা করে বলে অভিযোগ উঠেছে। এরই এক পর্যায়ে বিষয়টি প্রতিকারে সংগঠনের সভাপতি দুলু মিয়া ২০২৬ সালের ১৮ মার্চ ডোমার থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পুলিশ বিষয়টি আমলে নিয়ে মামলাটি আদালতে প্রেরণ করেন। এবিষয়ে নাদিম শাহ জানান, আমার ভাই নমির উদ্দিন যে জমিটি বিক্রি করেছে সেটি আমার দোকানের পিছনে। সামনের জায়গাটি তারা অনৈতিক দাবী করছে। বিষয়টি সমাধানে দলীয় নের্তৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন সংগঠনের সদস্যগণ।
ব্রেকিং
ডোমারে চান্দখানা ঘুনুরাম শহীদ জিয়া স্মৃতি সংসদ নিয়ে ষড়যন্ত্র
-
আনিছুর রহমান মানিক, নীলফামারী জেলা প্রতিনিধি:- - আপডেট সময় ১১:৪০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- 7
জনপ্রিয় সংবাদ

































