নীলফামারীর ডোমারে গণঅভ্যূত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকালে ডেমার বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে হাজারো জনতার অংশগ্রহনে মিছিলটি ডোমার শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড় এলাকায় এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা জামায়াতের নায়েবে আমির খন্দক্র আহমাদুল হক মানিকে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে গূরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ রবিউল আলম।
উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি সোহেল রানা’র সঞ্চালনায় অতিথি হিসাবে ইউনিয়ন জামায়াতের আমির লিয়াকত আলী, নুর ইসলাম, খলিলুর রহমান, রইসুল ইসলাম, হযরত আলী, পৌর জামায়াতের আমির দেলাওয়ার হোসেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র উপজেলা আহবায়ক জাভেদ আলী সরকার, যুব শক্তি উপজেলা শাখার সদস্য সচিব আবরার হোসেন আলভী, জেলা কমিটির জুলাই যোদ্ধা হাচান আলী, বাংলাদেশ ছাত্র শিবির উপজেলা সভাপতি জুনায়িত আল হাবিব প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বর্তমান সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের জোরদাবী জানান। অন্যথ্যায় ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
ব্রেকিং
ডোমারে গণঅভ্যূত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ১১ দলের গণমিছিল
-
আনিছুর রহমান মানিক, নীলফামারী জেলা প্রতিনিধি:- - আপডেট সময় ০৭:২৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ আগস্ট ২০২৬
- 8
জনপ্রিয় সংবাদ





























