ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

প্রিপেইড মিটার প্রত্যাখ্যান, স্লোগানে মুখর হাতীবান্ধার রাজপথ

“তোর মিটার তুই নে, আগের মিটার ফিরিয়ে দে”, “প্রিপেইড মিটার বাতিল করতে হবে”-এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা। প্রিপেইড মিটার বাতিল ও ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় সাধারণ মানুষ।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার মেডিকেল মোড় গোলচত্বর এলাকায় হাতীবান্ধা সচেতন নাগরিক ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে আন্দোলনকারীরা হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, হাতীবান্ধা সচেতন নাগরিক ঐক্য পরিষদের সমন্বয়ক মো: ফারুক হোসেন, শামসুল আলম বুলেট,  ফিরোজ হোসেন, নজরুল, কমরেড সৈকত ও সবুজ সরকার।

বক্তারা বলেন, প্রিপেইড মিটার চালুর পর থেকে সাধারণ মানুষ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। এর সঙ্গে ঘন ঘন লোডশেডিং যুক্ত হয়ে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। অবিলম্বে প্রিপেইড মিটার বাতিল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রন্টি পদ্দার ও হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল জামান।

এসময় শত শত গ্রাহক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। পরে বিক্ষোভকারীরা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে সরকারের বার্তা

প্রিপেইড মিটার প্রত্যাখ্যান, স্লোগানে মুখর হাতীবান্ধার রাজপথ

আপডেট সময় ১১:২৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

“তোর মিটার তুই নে, আগের মিটার ফিরিয়ে দে”, “প্রিপেইড মিটার বাতিল করতে হবে”-এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা। প্রিপেইড মিটার বাতিল ও ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় সাধারণ মানুষ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন