ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

জামালপুরের শতাধিক মানুষসহ ব্রিজ ভেঙে নদে, ৪ শিশুর লাশ উদ্ধার

জামালপুরের দেওয়ানগঞ্জে শতাধিক মানুষসহ ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে পড়ে গেছে। এ ঘটনায় চার শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে শিশুসহ আরও কয়েকজন।

নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস।

এছাড়াও এ ঘটনায় আহত হয়ে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন শান্তি নামে এক শিশু।

শনিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- দেওয়ানগঞ্জ ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০), ঝালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২) এবং বেলতলি এলাকার হাবিবুল্লাহর ছেলে আবির হোসেন (১৪)।

স্থানীয়রা জানান, ঈদের আনন্দ উপভোগ করতে ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান সেতুতে ভিড় করেন স্থানীয়রা।

অতিরিক্ত চাপের কারণে ব্রিজটি ভেঙে ব্রহ্মপুত্র নদে পড়ে যায়। এসময় সাঁতার কেটে অনেকেই তীরে উঠলেও নিখোঁজ থাকে কয়েকজন শিশু। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিস। এসময় স্থানীয়দের সহায়তায় চার শিশুর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

বাকিদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

ঈদের এই খুশির মধ্যে চার শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেওয়ানগঞ্জে।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ রবিউল ইসলাম আকন্দ বলেন, এখন পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। একজন আহত অবস্থায় চিকিৎসাধীন। আমাদের উদ্ধার অভিযান চলছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

জামালপুরের শতাধিক মানুষসহ ব্রিজ ভেঙে নদে, ৪ শিশুর লাশ উদ্ধার

আপডেট সময় ০৯:০২:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

জামালপুরের দেওয়ানগঞ্জে শতাধিক মানুষসহ ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে পড়ে গেছে। এ ঘটনায় চার শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে শিশুসহ আরও কয়েকজন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন