ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

জামায়াতে ইসলামী গণতন্ত্র বিশ্বাস করে না: মির্জা ফখরুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একটি রেজিমেন্টেড বা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিচালিত দল হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না এবং তাদের শরিয়াহভিত্তিক ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ও বর্তমান রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত দলটির এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে সরকার ‘জুলাই সনদ’ মানছে না।

এ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদের প্রতিটি পাতায় স্পষ্টভাবে লেখা আছে কোনো রাজনৈতিক দল কোনো বিষয়ে একমত হয়েছে এবং কোনো বিষয়ে দ্বিমত পোষণ করেছে। নির্বাচনে বিজয়ী দল জনগণের ম্যান্ডেট অনুযায়ী তা বাস্তবায়ন করবে— এটিও সনদে উল্লেখ রয়েছে। জনগণ বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে, নির্বাচনি ইশতেহার অনুযায়ী সরকার তা বাস্তবায়নে কাজ করছে এবং জুলাই সনদের শর্তগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

সংবিধান সংস্কারের বিষয়ে জামায়াতের ভূমিকার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, সংসদে গঠিত সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিয়ে আলোচনার মাধ্যমে মতামত দেওয়ার জন্য জামায়াতকে আহ্বান জানানো হয়েছিল। কিন্তু তারা সেই গণতান্ত্রিক প্রক্রিয়া এড়িয়ে ১১ দলকে সঙ্গে নিয়ে রাজপথে কর্মসূচি পালনের পথ বেছে নিয়েছে। তবে এসব কর্মসূচিতে জনগণের কোনো উল্লেখযোগ্য সমর্থন নেই বলেও তিনি দাবি করেন।

ঠাকুরগাঁও জেলা বিএনপির এই গুরুত্বপূর্ণ বর্ধিত সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দল ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

দেশে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস

জামায়াতে ইসলামী গণতন্ত্র বিশ্বাস করে না: মির্জা ফখরুল

আপডেট সময় ১০:৫৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একটি রেজিমেন্টেড বা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিচালিত দল হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না এবং তাদের শরিয়াহভিত্তিক ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ও বর্তমান রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত দলটির এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন