ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

জামায়াত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মামলা

ঝিনাইদহে আদালতে কুষ্টিয়া-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। আজ রোববার (২৫ জানুয়ারি) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি করেছেন বিএনপিনেতা অ্যাডভোকেট মো. আব্দুল আলিম।

আদালত পিবিআইকে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে বাদী অভিযোগ করেছন প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বিদ্রূপমূলক ও অবমাননাকর মন্তব্য করেছেন মুফতি আমির হামজা।

বাদী আরও অভিযোগ করেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারাবাস নিয়েও মন্তব্য করেছেন আসামি আমির হামজা। তার মন্তব্যের ভিডিও ক্লিপ সমাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আরাফাত রহমান কোকো একজন জাতীয় ব্যক্তিত্ব এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া একজন সম্মানিত নাগরিক ছিলেন। তাদের নাম, পরিচয় ও মর্যাদা বিকৃত করে জনসম্মুখে বক্তব্য দেওয়া স্পষ্টতই শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ বলে বাদী মামলার বিবরণে উল্লেখ করেছেন।
বিকৃত কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার মাধ্যমে খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সম্মান, সুনাম ও মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করেছেন বাদী। আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেওয়ার জন্য আবেদন জানান মামলার বাদী আব্দুল আলিম।

শুনানি শেষে আদালত পিবিআইকে অভিযোগ তদন্তের নির্দেশ দেন। ঘটনাটি নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। আদালত সূত্র জানায়, মামলার পরবর্তী তারিখ আগামী ৬ এপ্রিল।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

ছাতার আড়ালে ভয়ংকর ফাঁদ! মতিঝিল মেট্রো স্টেশনের নিচে উদ্ধার বোমা

জামায়াত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৮:১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬

ঝিনাইদহে আদালতে কুষ্টিয়া-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। আজ রোববার (২৫ জানুয়ারি) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি করেছেন বিএনপিনেতা অ্যাডভোকেট মো. আব্দুল আলিম।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন