ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

জামায়াত আমিরের উত্তরবঙ্গ সফর শুরু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উত্তরবঙ্গ সফর শুরু করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় এ সফরের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

এসময় জামায়াত আমির বলেন, ভোট শুধু আপনাদের অধিকার নয়, এটি একটি পবিত্র দায়িত্ব। আপনি যে দল বা ব্যক্তিকে পছন্দ করেন, ঠিক তাকে নিসংকোচে ভোট দেবেন।
আপনার একটি ভোটই নির্ধারণ করে দেবে আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব কারা পালন করবে। মনে রাখবেন, ভোট শুধু আপনার অধিকার নয়, এটি একটি পবিত্র দায়িত্ব।

তিনি বলেন, এবার একজন ব্যক্তি দুটি ভোট দিতে পারবেন। একটি সরকার গঠনের ভোট, আপরটি জুলাই সনদ বাস্তবায়নে গণভোট।
গণভোটে আপনারা ‘হ্যাঁ’ ভোট দেবেন। ১৭ বছরের বস্তাপচা রাজনীতির বন্দোবস্ত পরিষ্কার করে সম্প্রীতির রাজনীতি চর্চার বিকাশ ঘটাতে হবে।

দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টায় পঞ্চগড়ে, দুপুর ২টায় দিনাজপুরে, বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

পরদিন সকালে ডা. শফিকুর রহমান জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।
ওই দিন সকাল ১০টায় তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

এরপর দুপুর ১২টায় বগুড়ায়, বিকেল ৪টায় সিরাজগঞ্জে, সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনায় জনসভা শেষ করে ঢাকায় ফিরবেন জামায়াত আমির।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

ছাতার আড়ালে ভয়ংকর ফাঁদ! মতিঝিল মেট্রো স্টেশনের নিচে উদ্ধার বোমা

জামায়াত আমিরের উত্তরবঙ্গ সফর শুরু

আপডেট সময় ১২:৪৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উত্তরবঙ্গ সফর শুরু করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন