ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

জঙ্গলে কী করছেন রাশমিকা

ভারতের কেরালার গহীন জঙ্গলে প্রতিদিন টানা ৮ ঘণ্টা ঘাম ঝরাচ্ছেন দক্ষিণী সেনসেশন রাশমিকা মান্দানা। নারী-কেন্দ্রিক অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘মাইসা’ এর শুটিংয়ের জন্য সেখানে কঠোর প্রশিক্ষণ নিচ্ছেন অভিনেত্রী।
নতুন সিনেমার এ মিশনে নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন রাশমিকা।

জানা গেছে, এ সিনেমায় শুধু গ্ল্যামার নয় বরং পেশিবহুল এক দুর্ধর্ষ যোদ্ধারূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন তিনি।

গত কয়েক মাস ধরে নিয়েছেন কঠোর শারীরিক প্রশিক্ষণ। চরিত্রের প্রয়োজনে কেরালার জঙ্গলে প্রতিদিন টানা ৮ ঘণ্টা করে কঠোর শারীরিক কসরতে ব্যস্ত সময় পার করছেন। হ্যান্ড-টু-হ্যান্ড কমব্যাট থেকে শুরু করে জটিল সব স্টান্ট, সবকিছুতেই পারদর্শী হতে ঘাম ঝরাচ্ছেন।

পরিচালক রাওয়িন্দ্রা পুল্লের নির্দেশনায় প্রতিটি অ্যাকশন দৃশ্য যাতে বাস্তবসম্মত হয় সে লক্ষ্যে পেশাদার প্রশিক্ষণ নিচ্ছেন রাশমিকা। নির্মাতার দাবি, এ সিনেমার মাধ্যমে দর্শকরা ‘অ্যানিমেল’ খ্যাত অভিনেত্রীকে এমন এক রূপে দেখবে যা তাকে আগে পর্দায় কল্পনা করা হয়নি।

দীর্ঘদিন ধরে বড় পর্দায় নারী-কেন্দ্রিক বলিষ্ঠ গল্পের যে অভাব ছিল, ‘মাইসা’ সম্ভবত সেই আক্ষেপ মেটাবে বলেই মনে করছেন সিনে দর্শক। কেবল গ্ল্যামারাস উপস্থিতি নয়, একজন অভিনয়শিল্পীর পরিশ্রম কীভাবে একটি চরিত্রের গভীরতা বাড়িয়ে দেয়, রাশমিকা এখন সে প্রমাণ দিতেই দক্ষিণ ভারতের গহীন অরণ্যে ঘাম ঝরাচ্ছেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ফিফা বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

জঙ্গলে কী করছেন রাশমিকা

আপডেট সময় ১১:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ভারতের কেরালার গহীন জঙ্গলে প্রতিদিন টানা ৮ ঘণ্টা ঘাম ঝরাচ্ছেন দক্ষিণী সেনসেশন রাশমিকা মান্দানা। নারী-কেন্দ্রিক অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘মাইসা’ এর শুটিংয়ের জন্য সেখানে কঠোর প্রশিক্ষণ নিচ্ছেন অভিনেত্রী।
নতুন সিনেমার এ মিশনে নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন রাশমিকা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন