ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ভারি বৃষ্টিজনিত আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে পৌঁছেছে।
এ ঘটনায় আরও ২৩ জন আহত হয়েছেন বলে রোববার (২ আগস্ট) জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

এর আগে প্রকাশিত প্রাথমিক তথ্যে বলা হয়েছিল, গত ২৬ জুলাই গানসু প্রদেশের ডিংসি শহরের ওয়েইইউয়ান কাউন্টিতে প্রবল বর্ষণের পর সৃষ্ট দুর্যোগে ১০ জন নিহত হয়েছেন। তবে উদ্ধার অভিযান ও হালনাগাদ তথ্যের ভিত্তিতে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।

সিনহুয়ার খবরে বলা হয়েছে, চীনের জাতীয় দুর্যোগ প্রতিরোধ, প্রশমন ও ত্রাণ কমিশন গানসু প্রাদেশিক কর্তৃপক্ষকে ঘটনাটির তদন্ত এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়নের নির্দেশ দিয়েছে।

এদিকে টানা বৃষ্টির কারণে ডিংসি শহরসহ গানসুর বিভিন্ন এলাকায় আরও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন।

রোববার রাজধানী বেইজিং ও ইনার মঙ্গোলিয়াতেও আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। চীনের জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভারি বৃষ্টি, দমকা হাওয়া এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে সিচুয়ান প্রদেশের বিস্তীর্ণ এলাকাতেও ভারি থেকে অতিভারি বৃষ্টি অব্যাহত রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, সেখানে ইতোমধ্যে ৬৪ হাজার ৬০৯ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। চলতি বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে প্রদেশটিতে মোট ৮ লাখ ৮১ হাজারের বেশি মানুষকে স্থানান্তর করা হয়েছে।

এ ছাড়া জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা সতর্ক করে জানিয়েছে, পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে পূর্ব এশিয়ার দিকে অগ্রসর হওয়া সুপার টাইফুন ডলফিন আগামী বুধবার থেকে চীনের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলে প্রভাব ফেলতে শুরু করতে পারে।

সূত্র: রয়টার্স

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

‘কলকাতা, ফিরলাম’- এই একটি বাক্য উচ্চারণ করতে লাগল ১৯ বছর!

চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা

আপডেট সময় ০৩:২৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ আগস্ট ২০২৬

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ভারি বৃষ্টিজনিত আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে পৌঁছেছে।
এ ঘটনায় আরও ২৩ জন আহত হয়েছেন বলে রোববার (২ আগস্ট) জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন