ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

গোল উৎসবে মাতল যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ের বিপক্ষে ঐতিহাসিক জয়

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ইতিহাস লিখল যুক্তরাষ্ট্র। প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছে কোচ মরিসিও পচেত্তিনোর দল। এর আগে বিশ্বকাপের কোনো ম্যাচে একবারে ৪ গোল করতে পারেনি যুক্তরাষ্ট্র।
গ্যালারিতে সেদিন তারার মেলা বসেছিল। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বাস্কেটবল কিংবদন্তি কারিম আব্দুল জাব্বার, ফুটবল আইকন ডেভিড বেকহ্যাম এবং হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিও ও টম ক্রুজসহ অনেককেই দেখা গেছে স্টেডিয়ামে।

মাঠে যুক্তরাষ্ট্র শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। মাত্র ৭ মিনিটেই এগিয়ে যায় তারা। ম্যাককেনির পাস পেয়ে পুলিসিক দুই ডিফেন্ডার কাটিয়ে ম্যাককেনিকে পাস দিতে চেয়েছিলেন। সেই পাস ক্লিয়ার করতে গিয়ে নিজ জালে বল জড়িয়ে দেন দুর্ভাগা বোবাদিয়া।

এরপর ফ্লোরিয়ান বালোগানের একটি গোল অফসাইডে বাতিল হয়। তবে দ্বিতীয় গোল আসতে বেশি দেরি হয়নি। পুলিসিকের পাস থেকে বক্সে ডিফেন্স লাইনের পেছনে থেকে প্রথম ছোঁয়াতেই গোল করেন বালোগান। প্রথমার্ধের একেবারে শেষে বক্সে দুই ডিফেন্ডারকে ঠান্ডা মাথায় ধোঁকা দিয়ে আবারও গোল করেন তিনি। প্রথমার্ধ শেষে যুক্তরাষ্ট্র এগিয়ে ছিল ৩-০ গোলে।

দ্বিতীয়ার্ধে ম্যাচে কিছুটা বিতর্কও এসেছে। আলমিরনের অভিনয়ের কারণে প্রথমে রিমকে হলুদ কার্ড দেখান রেফারি। তবে ভিএআর দেখে সিদ্ধান্ত বদলে রিমের কার্ড বাতিল করা হয়। উল্টো অভিনয়ের দায়ে হলুদ কার্ড দেখেন আলমিরন নিজেই।

বদলি হিসেবে নেমে প্যারাগুয়েকে ম্যাচে ফেরান মাউরিসিও। আলমিরনের পাস থেকে দারুণ ফিনিশে গোল করে স্কোর করেন ৩-১। তবে ম্যাচের একেবারে শেষ আক্রমণে জিও রেইনার গোলে স্কোর হয় ৪-১। আর তাতেই বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের এক ম্যাচে সর্বোচ্চ গোলের ইতিহাস রচিত হয়।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর, পরিবারকে দিলেন ২০ লাখ টাকা

গোল উৎসবে মাতল যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ের বিপক্ষে ঐতিহাসিক জয়

আপডেট সময় ০৯:৫১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ইতিহাস লিখল যুক্তরাষ্ট্র। প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছে কোচ মরিসিও পচেত্তিনোর দল। এর আগে বিশ্বকাপের কোনো ম্যাচে একবারে ৪ গোল করতে পারেনি যুক্তরাষ্ট্র।
গ্যালারিতে সেদিন তারার মেলা বসেছিল। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বাস্কেটবল কিংবদন্তি কারিম আব্দুল জাব্বার, ফুটবল আইকন ডেভিড বেকহ্যাম এবং হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিও ও টম ক্রুজসহ অনেককেই দেখা গেছে স্টেডিয়ামে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন