খুলনার দিঘলিয়া উপজেলার হাজীগ্রাম ৩ নং ওয়ার্ড এলাকায় এক মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জুন মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে হাজীগ্রাম এলাকার বাসিন্দা মোঃ ঈশা মোল্লার ছেলে মোঃ সিরাজ মোল্লাকে মাদক বিক্রির অভিযোগে এলাকাবাসী আটক করে।
এলাকাবাসীর অভিযোগ, সিরাজ মোল্লা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আটক করার পর জিজ্ঞাসাবাদে সিরাজ মোল্লা জানান, তিনি আনারুল নামের এক ব্যক্তির হয়ে মাদক বিক্রি করেন এবং এর বিনিময়ে প্রতিদিন ৪০০ টাকা পান।
তিনি আরও দাবি করেন, এলাকায় আরও কয়েকজন মাদক বিক্রির সঙ্গে জড়িত রয়েছে।মোঃ আসলাম,মুক্তার,তোয়াশ মোল্লা এবং মতিয়ারের পুত্র মোঃ আলী
পরে এলাকাবাসী দিঘলিয়া থানা পুলিশকে খবর দিলে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম ঘটনাস্থলে উপস্থিত হন এবং আটক ব্যক্তিকে পুলিশের হেফাজতে নেন। এ সময় ওসি মাদকবিরোধী কার্যক্রমে এলাকাবাসীর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ব্রেকিং
খুলনা দিঘলিয়ায় মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করল এলাকাবাসী
-
মোঃ রানা মোল্লা খুলনা জেলা প্রতিনিধি:- - আপডেট সময় ০২:৪৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- 7
আরও পড়ুন
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
জনপ্রিয় সংবাদ
মোঃ রানা মোল্লা খুলনা জেলা প্রতিনিধি:- 































