ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

কুমিল্লায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় একটি যাত্রীবাহী বাসের চাপায় এক অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১ জন।

শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লাকসাম হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওসমান গনী।

জানা যায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে একটি অটোরিকশা যাত্রী নিয়ে চলছিল। এ সময় দ্রুতগতির শাহ আলী নামক একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হন। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরও একজন যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

লাকসাম হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওসমান গনী জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের ধারণা, নিহত তিনজনই দিনমজুর এবং তাদের বাড়ি রংপুর অঞ্চলে হতে পারে। তারা কাজের উদ্দেশে এ এলাকায় এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।

লালমনিরহাটে ছাত্রলীগের মিছিলের পর বিশেষ অভিযান, গ্রেপ্তার ১২

কুমিল্লায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আপডেট সময় ১০:৪৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় একটি যাত্রীবাহী বাসের চাপায় এক অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১ জন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন