ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

কালবৈশাখীর তাণ্ডবে রংপুরে হাঁড়িভাঙ্গা আমের ব্যাপক ক্ষতি

রংপুরে কালবৈশাখীর তাণ্ডবে হাঁড়িভাঙ্গা আমের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে প্রায় ৩০ শতাংশ ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা।

সরেজমিনে রংপুরের মিঠাপুকুর ও পদাগঞ্জ এলাকায় ঘুরে দেখা যায়, ২৬ ও ২৭ এপ্রিলের কালবৈশাখীর তান্ডবে হাঁড়িভাঙ্গা আম বাগানজুড়ে কয়েক টন আম ঝরে পড়েছে। ঠিক আঁটি আসার আগ মুহূর্তে গুটি ঝরে পড়ায় এতে ক্ষতির মাত্রা বেড়েছে। শিলাবৃষ্টির ফলে গাছে থাকা আমগুলোও দ্রুত ঝরে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। গাছে থাকা আমগুলোতে ফাটল, দাগ ও ফুটো দেখা দিয়েছে।

এ বিষয়ে চাষি মিন্টু মিয়া জানান, তার এক একর বাগানে প্রায় ২৫০টি হাঁড়িভাঙ্গা আম গাছ রয়েছে। ৪০০ মণ আমের আশা ছিল, কিন্তু কালবৈশাখীর তান্ডবে প্রায় ১০০ মণ নষ্ট হয়ে গেছে। আঁটি হওয়ার আগে আমগুলো ঝরে যাওয়ায় বিক্রিও করা যাচ্ছে না। বাগানে এক লাখ টাকার মতো খরচ করে এই পরিস্থিতির কারণে দুশ্চিন্তায় সময় পার করছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম বলেন, প্রাকৃতিকভাবে কিছু থিনিং হয়ে গেছে। এতে বাকি আমগুলোর আকার বড় হতে পারে। সঠিক পরিচর্যা করলে উৎপাদনে বড় প্রভাব নাও পড়তে পারে।

রংপুর আঞ্চলিক খামার বাড়ির তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ৩ হাজার হেক্টর জমিতে হাঁড়িভাঙ্গা আম থেকে প্রায় ৩০০ কোটি টাকার উৎপাদনের আশা ছিল। তবে সাম্প্রতিক দুর্যোগে সেই লক্ষ্যমাত্রা হুমকির মুখে পড়েছে।

উল্লেখ্য, স্বাদ ও গন্ধে অনন্য হাঁড়িভাঙ্গা আম ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি জিআই পণ্যের স্বীকৃতি পায়। সাধারণত জুন মাসের মাঝামাঝি সময় থেকে এই আমের বাজারজাত শুরু হয়।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

কালবৈশাখীর তাণ্ডবে রংপুরে হাঁড়িভাঙ্গা আমের ব্যাপক ক্ষতি

আপডেট সময় ১২:০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬

রংপুরে কালবৈশাখীর তাণ্ডবে হাঁড়িভাঙ্গা আমের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে প্রায় ৩০ শতাংশ ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন