ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

কখনও কারও সঙ্গে রঞ্জিত মল্লিকের ‘সম্পর্কের গুঞ্জন’ ছড়ায়নি!

কলকাতার ভবানীপুরের বিখ্যাত মল্লিকবাড়ির ছেলে তিনি, ডাক নাম ‘রঞ্জু’। মৃণাল সেনের আবিষ্কার ছিলেন রঞ্জিত। ‘পদাতিক’ পরিচালক মৃণাল সেনের ‘ইন্টারভিউ’-এ অভিষেকের পর ‘কলকাতা ৭১’-এ অভিনয় করেছিলেন তিনি।

সত্যজিৎ রায়ের ‘শাখা প্রশাখা’ সিনেমাতেও কাজ করেছিলেন। ‘মৌচাক’র মতো হাস্যরসে ভরপুর রোমান্টিক সিনেমাতেও কাজ করেন তিনি। একটা সময়ের পর ধারাবাহিকভাবে বাণিজ্যিক সিনেমায় অভিনয় করেন রঞ্জিত মল্লিক।

মুনমুন সেন থেকে শুরু করে মৌসুমী চট্টোপাধ্যায়, মহুয়া রায় চৌধুরী, সন্ধ্যা রায়- একের পর এক তৎকালীন সুন্দরী অভিনেত্রীর সঙ্গে জুটিতে পর্দায় রোমান্স করেছিলেন তিনি। কিন্তু কোনওদিনও একবারের জন্যেও কোনও নায়িকা কিংবা অন্য় কোনও নারীর সঙ্গে ‘সম্পর্কের গুঞ্জন’-এ জড়িয়ে পড়েন পড়তে শোনা যায়নি রঞ্জিত মল্লিককে।

কোন মন্ত্র বলে একটাও প্রেমের গুজব ছড়ায়নি রঞ্জিত মল্লিককে কেন্দ্র করে? এই প্রশ্নের উত্তরে রঞ্জিত মল্লিক একবার বলেছিলেন, আমি চিরকালই মহিলাদের একটু অন্য চোখে দেখে এসেছি। তাদের আমি চিরকালই খুব শ্রদ্ধা করি। মাসিমা-জেঠিমাদের জীবন তো দেখেছি। সেই জন্যই হয়তো কোনও নায়িকার সঙ্গে পেশাদার সম্পর্কের বাইরে বেরিয়ে অন্য ধরনের মাখোমাখো সম্পর্ক তৈরি হয়নি।

এখানেই শেষ নয়, ক্যারিয়ারে গসিপ প্রসঙ্গে তিনি আরও বলেছিলেন, আমি যাদের সঙ্গে কাজ করেছি, সেটা মুনমুন সেন হোক, মহুয়া রায় চৌধুরী, মৌসুমী চট্টোপাধ্যায় কিংবা মিঠু মুখোপাধ্যায় হোক- সবাই আমার খুব ভালো বন্ধু ছিলেন। অভিনেত্রী সুমিত্রা মুখোপাধ্যায় আমাকে ‘বন্ধু’ নামেই ডাকতেন…।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

কখনও কারও সঙ্গে রঞ্জিত মল্লিকের ‘সম্পর্কের গুঞ্জন’ ছড়ায়নি!

আপডেট সময় ১০:২১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

কলকাতার ভবানীপুরের বিখ্যাত মল্লিকবাড়ির ছেলে তিনি, ডাক নাম ‘রঞ্জু’। মৃণাল সেনের আবিষ্কার ছিলেন রঞ্জিত। ‘পদাতিক’ পরিচালক মৃণাল সেনের ‘ইন্টারভিউ’-এ অভিষেকের পর ‘কলকাতা ৭১’-এ অভিনয় করেছিলেন তিনি।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন