ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

উলিপুরে বিধবা রাবেয়া বেওয়ার পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন!

কুড়িগ্রামের উলিপুরে এক অসহায় ও দুস্থ মহিলার পাশে মানবিক সহায়তা নিয়ে দাড়ালেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান। রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া বাজার সংলগ্ন এলাকায় বিধবা রাবেয়া বেওয়ার হাতে এক মাসের শুকনো খাদ্যসামগ্রী ও থাকার ঘরের সহায়তা তুলে দেন উপজেলা প্রশাসন কর্মকর্তারা।
উপজেলা প্রশাসনের অর্থায়নে প্রদত্ত সহায়তার মধ্যে ছিল—চাল, ডাল, চিনি, আয়োডিনযুক্ত লবণ, ভোজ্য তেল ও ছোলাবুটসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। পাশাপাশি তার বসবাসের জন্য একটি ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ ও সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত থেকে সহায়তা কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ সাঈদ ইবনে সিদ্দিক ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মোঃ ফিজানুর রহমান , উ‌লিপুর প্রেসক্লা‌বের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাহীন, দৈনিক আজকালের খবর ও দৈনিক যুগের আলো পত্রিকার প্রতিনিধি খালেক পারভেজ লালু ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিধবা রাবেয়া বেওয়া। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের জন্য দোয়া করেন এবং উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে এভাবে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হলে সামাজিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

নামাজের সময়সূচি: ২২ জুলাই ২০২৬

উলিপুরে বিধবা রাবেয়া বেওয়ার পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন!

আপডেট সময় ০৮:২৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬