ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, আজ নেওয়া হবে কারবালায়

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ইরাকে পৌঁছেছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় খামেনির কফিন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। পরে বিমানবন্দরেই অনুষ্ঠিত হয় আরেক দফা জানাজা।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার নাজাফ ও পবিত্র নগরী কারবালায় আয়োজিত জানাজার অনুষ্ঠানে মরদেহ নেওয়া হবে। এতে লাখো মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে। ইরাকের শিয়া মুসলিমদের কাছে খামেনি একজন প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হওয়ায় তার প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার দেশটিতে সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

এদিকে, রাতেই বিমানবন্দরের পথে জড়ো হয় ইরাকের সাধারণ জনতাও। খামেনির মৃত্যুর শোকে মাতম করতে দেখা যায় তাদের।

এর আগে, রোববার তেহরানের গ্র্যান্ড স্কয়ারে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন ইরানের শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী। এ সময় খামেনির পাশাপাশি তার জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাঘেরি-কানি, মেয়ে জাহরা হাদ্দাদ-আদেল, ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী-গোলপায়েগানি এবং সাইয়েদেহ বুশরা হোসেইনিরও জানাজা অনুষ্ঠিত হয়।

বুধবার খামেনির মরদেহ নাজাফে ইমাম আলীর (আ.) পবিত্র মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (আ.) ও হজরত আব্বাসের (আ.) মাজারে নেওয়া হবে। আগামী ৯ জুলাই মাশহাদে ইমাম রেজার (আ.) পবিত্র মাজার প্রাঙ্গণে দাফন করা হবে তাকে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১৯ অঞ্চলে ঝড়ের আভাস

ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, আজ নেওয়া হবে কারবালায়

আপডেট সময় ০৩:০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ইরাকে পৌঁছেছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন