ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আদিমারীতে আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলায় বিধানের মৃত্যুদণ্ড

লালমনিরহাটের আদিতমারীতে বহুল আলোচিত শিশু নন্দিনী রায় হত্যা মামলায় প্রধান আসামি বিধান চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় হত্যায় সহায়তা ও লাশ গুমের চেষ্টার দায়ে বিধানের বাবা রনজিত কুমার বর্মণ ও মা মমতা রানীকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগষ্ট) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী এ রায় ঘোষণা করেন।
মাত্র ২ মাস ৮ দিনের মধ্যে মামলাটির বিচারিক কার্যক্রম শেষ করে এ রায় দেওয়া হয়।
রায় ঘোষণার সময় অভিযুক্ত বিধান চন্দ্র ও তার বাবা রনজিত কুমার মা মমতা রানী আদালতে উপস্থিত ছিলেন। প্রধান আসামি বিধান চন্দ্রের মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত নন্দিনীর স্বজনরা।
নিহত নন্দিনীর বাবা নলনী মোহন বর্মন আদালতের রায়ে তারা সন্তুষ্ট। তিনি প্রধান আসামির মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করার দাবি জানান। রায় ঘোষণার পর মামলাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মামলার রায়ে নিহতের পরিবার ন্যায়বিচার পেয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
মামলা সূত্রে জানা যায়, গত ১৫ জুন আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামের নিজ বাড়ী থেকে নিখোঁজ হয় সাত বছর বয়সী শিশু শিক্ষার্থী নন্দিনী রায়। পরিবার ও স্থানীয়রা সারারাত খোঁজাখুঁজির পরদিন মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে নরম মাটি দেখে সন্দেহ করেন। পরে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় বস্তাবন্দি নন্দিনীর মরদেহ উদ্ধার করে পুলিশ। মামলায় আরও জানাযায়,পূর্বের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিশোধ নিতে শিশু নন্দিনীকে শ্বাসরোধে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়।
শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগের ভিত্তিতে স্থানীয় বিধান রায়কে আটক করতে গেলে বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বাধে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক প্রধান। বিক্ষুব্ধ জনতা তাদের বহরে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। সংঘর্ষে অন্তত ১৮ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় প্রধান আসামি বিধান চন্দ্র রায়। মামলার অভিযোগ ও তদন্তে উঠে আসে, দ্রুততম সময়ে তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিলের পর বিচারিক প্রক্রিয়া শেষে এ রায় ঘোষণা করা হয়। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নিহত নন্দিনীর স্বজনেরা।
রায় ঘোষণা শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী হুমায়ুন রেজা স্বপন জনান, মাত্র ৬ কার্য দিবসের মধ্যে লালমনিরহাটের একটি চাঞ্চল্যকর হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। দ্রুত বিচার সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তিনি। রায়ে আদালত প্রধান আসামিকে ফাঁসির রশিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করতে বলেছেন। বিধান চন্দ্রের মা-বাবা আসামীকে লাশ গুম করতে সহোযোগিতা করায় তাদেরকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে আরোও ৩ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, শিশু নন্দিনী হত্যায় প্রধান আসামীকে মৃত্যুদন্ড ও অপর দুই আসামীকে পাঁচ বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। পুলিশের পক্ষে বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত আদালতে মামলার সার্বিক তদন্ত পেশ করা হয়েছে। এবং আমরা দ্রুত সময়ে আলোচিত এ ঘটনার রায় পেয়েছি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদিমারীতে আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলায় বিধানের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৯:১৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ আগস্ট ২০২৬

লালমনিরহাটের আদিতমারীতে বহুল আলোচিত শিশু নন্দিনী রায় হত্যা মামলায় প্রধান আসামি বিধান চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় হত্যায় সহায়তা ও লাশ গুমের চেষ্টার দায়ে বিধানের বাবা রনজিত কুমার বর্মণ ও মা মমতা রানীকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগষ্ট) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী এ রায় ঘোষণা করেন।
মাত্র ২ মাস ৮ দিনের মধ্যে মামলাটির বিচারিক কার্যক্রম শেষ করে এ রায় দেওয়া হয়।
রায় ঘোষণার সময় অভিযুক্ত বিধান চন্দ্র ও তার বাবা রনজিত কুমার মা মমতা রানী আদালতে উপস্থিত ছিলেন। প্রধান আসামি বিধান চন্দ্রের মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত নন্দিনীর স্বজনরা।
নিহত নন্দিনীর বাবা নলনী মোহন বর্মন আদালতের রায়ে তারা সন্তুষ্ট। তিনি প্রধান আসামির মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করার দাবি জানান। রায় ঘোষণার পর মামলাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মামলার রায়ে নিহতের পরিবার ন্যায়বিচার পেয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
মামলা সূত্রে জানা যায়, গত ১৫ জুন আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামের নিজ বাড়ী থেকে নিখোঁজ হয় সাত বছর বয়সী শিশু শিক্ষার্থী নন্দিনী রায়। পরিবার ও স্থানীয়রা সারারাত খোঁজাখুঁজির পরদিন মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে নরম মাটি দেখে সন্দেহ করেন। পরে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় বস্তাবন্দি নন্দিনীর মরদেহ উদ্ধার করে পুলিশ। মামলায় আরও জানাযায়,পূর্বের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিশোধ নিতে শিশু নন্দিনীকে শ্বাসরোধে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়।
শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগের ভিত্তিতে স্থানীয় বিধান রায়কে আটক করতে গেলে বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বাধে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক প্রধান। বিক্ষুব্ধ জনতা তাদের বহরে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। সংঘর্ষে অন্তত ১৮ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় প্রধান আসামি বিধান চন্দ্র রায়। মামলার অভিযোগ ও তদন্তে উঠে আসে, দ্রুততম সময়ে তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিলের পর বিচারিক প্রক্রিয়া শেষে এ রায় ঘোষণা করা হয়। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নিহত নন্দিনীর স্বজনেরা।
রায় ঘোষণা শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী হুমায়ুন রেজা স্বপন জনান, মাত্র ৬ কার্য দিবসের মধ্যে লালমনিরহাটের একটি চাঞ্চল্যকর হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। দ্রুত বিচার সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তিনি। রায়ে আদালত প্রধান আসামিকে ফাঁসির রশিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করতে বলেছেন। বিধান চন্দ্রের মা-বাবা আসামীকে লাশ গুম করতে সহোযোগিতা করায় তাদেরকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে আরোও ৩ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, শিশু নন্দিনী হত্যায় প্রধান আসামীকে মৃত্যুদন্ড ও অপর দুই আসামীকে পাঁচ বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। পুলিশের পক্ষে বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত আদালতে মামলার সার্বিক তদন্ত পেশ করা হয়েছে। এবং আমরা দ্রুত সময়ে আলোচিত এ ঘটনার রায় পেয়েছি।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন