ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আদিতমারীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আলোচিত স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণ ও ধর্ষন ঢাকতে অপহরনের চেষ্টার মামলায় মুল অভিযুক্ত মোখলেছার রহমান ফুলতলাকে (৪০) গ্রেপ্তার করেছে রংপুর র‍্যাব -১৩ ।
শনিবার (২৫ জুলাই) দুপুরে প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করে রংপুর র‍্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
এর আগে শুক্রবার(২৪ জুলাই) রাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের সোনারভিটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞাপ্তিতে র‍্যাব জানায়, আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়িটারী গ্রামের হোসেন আলীর ছেলে মোখলেছার রহমান ফুলতলা(৪০) প্রতিবেশী সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ফুসলিয়ে গত ২৭ জুন সন্ধ্যায় বাড়ির পাশে লিচু বাগানে নিয়ে যায়। সেখানে তার মুখ চেপে ধরে জোরপুর্বক ধর্ষণ করে বাগানেই ফেলে রাখে। বিষয়টি প্রকাশ করলে তাকেসহ তার পরিবারকে মেরে ফেলার হুমকী দেয়। রক্তাক্ত স্কুলছাত্রী কোন রকম বাড়ি এসে গোপন রাখে ধর্ষণ ও অসুস্থতার কারন।
গত ১ জুলাই নতুন পোশাক কিনে দেয়ার লোভ দেখিয়ে প্রতিবেশী সুমি বেগম ও নছিমন বেগমের সহায়তায় স্কুলছাত্রীকে ডেকে নেন মোখলেছার রহমান। পরে স্কুলছাত্রীকে প্রথমে রংপুর নিয়ে গিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে ঢাকায় নিয়ে যান তিনি। সেখানে এক বন্ধুর বাসায় রেখে আবারও স্কুলছাত্রীকে জোরপুর্বক ধর্ষণ করেন লম্পট মোখলেছার রহমান। এ সময় স্কুলছাত্রী চিৎকার দিয়ে রক্তাক্তা অবস্থায় ছুটে গিয়ে বাহিরের লোকজনের সহায়তা নেন। সেখানে উপস্থিত লোকজন লম্পট মোখলেছার রহমানকে মারপিট করে ছেড়ে দেয় এবং স্কুলছাত্রীর কাছ থেকে বাড়ির মোবাইল নম্বর নিয়ে তাকে ঢাকা গাজিপুর থেকে বাড়িতে পাঠিয়ে দেন।
অসুস্থ্য স্কুলছাত্রীকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে তার পরিবার। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ্য হলে গত ৭ জুলাই রাতে লম্পট মোখলেছার রহমান ফুলতলা ও তার সহযোগি দুই নারীর বিনুদ্ধে আদিতমারী থানায় মামলা দায়ের করেন ওই স্কুলছাত্রীর বাবা।

এ মামলায় পলাতক থাকা প্রধান অভিযুক্ত মোখলেছার রহমান ফুলতলা পলাতক থাকায় পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। অবশেষে তাকে গ্রেপ্তার করতে মাঠে নামে রংপুর র‍্যাব ১৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বুড়িমারী ইউনিয়নের সোনারভিটা এলাকায় অভিযান চালিয়ে মোখলেছার রহমান ফুলতলাকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মোখলেছার রহমান ফুলতলাকে র‍্যাব গ্রেপ্তার করে থানায় সোপর্দ করলে তাকে আদালতে পাঠানো হয়।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

দেশের ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

আদিতমারীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৭:১৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আলোচিত স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণ ও ধর্ষন ঢাকতে অপহরনের চেষ্টার মামলায় মুল অভিযুক্ত মোখলেছার রহমান ফুলতলাকে (৪০) গ্রেপ্তার করেছে রংপুর র‍্যাব -১৩ ।
শনিবার (২৫ জুলাই) দুপুরে প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করে রংপুর র‍্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
এর আগে শুক্রবার(২৪ জুলাই) রাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের সোনারভিটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞাপ্তিতে র‍্যাব জানায়, আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়িটারী গ্রামের হোসেন আলীর ছেলে মোখলেছার রহমান ফুলতলা(৪০) প্রতিবেশী সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ফুসলিয়ে গত ২৭ জুন সন্ধ্যায় বাড়ির পাশে লিচু বাগানে নিয়ে যায়। সেখানে তার মুখ চেপে ধরে জোরপুর্বক ধর্ষণ করে বাগানেই ফেলে রাখে। বিষয়টি প্রকাশ করলে তাকেসহ তার পরিবারকে মেরে ফেলার হুমকী দেয়। রক্তাক্ত স্কুলছাত্রী কোন রকম বাড়ি এসে গোপন রাখে ধর্ষণ ও অসুস্থতার কারন।
গত ১ জুলাই নতুন পোশাক কিনে দেয়ার লোভ দেখিয়ে প্রতিবেশী সুমি বেগম ও নছিমন বেগমের সহায়তায় স্কুলছাত্রীকে ডেকে নেন মোখলেছার রহমান। পরে স্কুলছাত্রীকে প্রথমে রংপুর নিয়ে গিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে ঢাকায় নিয়ে যান তিনি। সেখানে এক বন্ধুর বাসায় রেখে আবারও স্কুলছাত্রীকে জোরপুর্বক ধর্ষণ করেন লম্পট মোখলেছার রহমান। এ সময় স্কুলছাত্রী চিৎকার দিয়ে রক্তাক্তা অবস্থায় ছুটে গিয়ে বাহিরের লোকজনের সহায়তা নেন। সেখানে উপস্থিত লোকজন লম্পট মোখলেছার রহমানকে মারপিট করে ছেড়ে দেয় এবং স্কুলছাত্রীর কাছ থেকে বাড়ির মোবাইল নম্বর নিয়ে তাকে ঢাকা গাজিপুর থেকে বাড়িতে পাঠিয়ে দেন।
অসুস্থ্য স্কুলছাত্রীকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে তার পরিবার। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ্য হলে গত ৭ জুলাই রাতে লম্পট মোখলেছার রহমান ফুলতলা ও তার সহযোগি দুই নারীর বিনুদ্ধে আদিতমারী থানায় মামলা দায়ের করেন ওই স্কুলছাত্রীর বাবা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন