ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

অভিজিৎ দীপকের পর আটক নেহা বোরা

দিল্লির কনট প্লেসে বিক্ষোভ কর্মসূচীকে ঘিরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং ছাত্রনেত্রী নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) ‘লেহরা দো তিরঙ্গা’ নামক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

যানজট ও নিরাপত্তার অজুহাত দেখিয়ে পুলিশ আগেই এই অনুষ্ঠান বাতিল করতে বলেছিল। এলাকায় সেকশন ১৬৩ জারি থাকার কথা জানিয়ে রাস্তা থেকেই অভিজিৎ দীপকেকে পুলিশ গাড়িতে তুলে নেয়। দীপকে দাবি করেন যে তিনি কোনো আইন ভাঙেননি এবং পুলিশকে বিকল্প জায়গার প্রস্তাব দিতে বলেন। একই সাথে মান্ডি হাউস থেকে মিছিল শুরু করতেই নেহা বোরাকেও আটক করা হয়।

সম্প্রতি কেন্দ্র সরকার যন্তর মন্তরকে প্রতিবাদের জায়গা হিসেবে বাতিল ঘোষণা করে। এর প্রতিবাদে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা যন্তর মন্তরে ব্যারিকেড ভেঙে জাতীয় পতাকা ওড়ান, যার ফলে পুলিশ তাদের গ্রেফতার করে জেলে পাঠায়। তাদের মুক্তির দাবি এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেই সিজেপি এই নতুন প্রতিবাদের ডাক দিয়েছিল।

সূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

অভিজিৎ দীপকের পর আটক নেহা বোরা

আপডেট সময় ০৭:৪১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

দিল্লির কনট প্লেসে বিক্ষোভ কর্মসূচীকে ঘিরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং ছাত্রনেত্রী নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) ‘লেহরা দো তিরঙ্গা’ নামক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন