ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন সুজাত শিমুল

বিয়ে নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী সুজাত শিমুল। জানা গেছে, মাত্র ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করেছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

দেনমোহরের এই ব্যতিক্রমী অঙ্ক নির্ধারণের পেছনে রয়েছে বিশেষ ভাবনা। কেন ৯৯৯ টাকা বেছে নিলেন তারা, সেই ব্যাখ্যাও দিয়েছেন সুজাত শিমুল।

এই অঙ্কটি বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে সুজাত শিমুল বলেন, ‘আমরা যখন বিয়ের সিদ্ধান্ত নিই, তখন ভাবছিলাম, কাবিনটা হবে একটা ইউনিক নম্বর, যা আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয়। আমরা বিয়েকে জীবনের খুব প্রয়োজনীয় একটি অংশ মনে করি। বিয়ের মধ্য দিয়ে জীবনের নতুন একটি অধ্যায় শুরু হয়, একধরনের পরিপূর্ণতা আসে। সেই প্রয়োজনীয়তার জায়গা থেকেই আমাদের দৈনন্দিন জীবনে বিপদ-আপদে যে ৯৯৯ নম্বরে ফোন করি, সেখান থেকেই ট্রিপল নাইনের ধারণাটা আসে।’

তবে ৯৯৯ সংখ্যাটি বেছে নেওয়ার পেছনে রয়েছে আরও একটি প্রতীকী ব্যাখ্যা। সুজাত শিমুলের মতে, তিনটি ৯ পাশাপাশি থাকলেও পরের ঘরে শূন্যস্থান থেকে যায়। এটি মানুষের জীবনের অপূর্ণতার প্রতীক। তার ভাষায়, মানুষের জীবন কখনোই পুরোপুরি পরিপূর্ণ হয় না; কোথাও না কোথাও কিছু ঘাটতি থেকেই যায়। হাজারের ঘর পূর্ণ না হওয়ার বিষয়টিও তাদের ভাবনায় বিশেষ তাৎপর্য বহন করেছে।
এ ছাড়া সুজাত শিমুলের শ্বশুর পুলিশে চাকরি করতেন। ৯৯৯ নম্বরটির সঙ্গে পুলিশের এই সম্পর্কও দেনমোহরের অঙ্কটি বেছে নেওয়ার অন্যতম কারণ। সব মিলিয়ে সংখ্যাটির প্রতি তাদের দুজনেরই বিশেষ ভালো লাগা রয়েছে বলে জানান অভিনেতা।

দেনমোহর নিয়ে সমাজে প্রচলিত ধারণা বদলানোর ভাবনাও কাজ করেছে এই সিদ্ধান্তে। সুজাত শিমুল মনে করেন, বিয়েতে দেনমোহরের অঙ্ক নিয়ে সামাজিকভাবে এমন এক ধারণা তৈরি হয়েছে, যেখানে বিষয়টি অনেক সময় বিনিময় কিংবা পারস্পরিক আস্থা-অনাস্থার সঙ্গে যুক্ত হয়ে পড়ে। সেই প্রচলিত ভাবনার বাইরে গিয়ে নিজেদের সিদ্ধান্তের মাধ্যমে একটি বার্তা দিতে চেয়েছেন তারা।

এ বিষয়ে সুজাত শিমুল বলেন, ‘সবচেয়ে বড় যে বার্তা দিতে চেয়েছি, আমরা বিয়েতে কাবিন করতে গিয়ে এত লাখ টাকা, এত লাখ টাকা—এর মধ্যে যেন মনে হয়, একটা বিনিময় কিংবা আস্থা-অনাস্থার বিষয় সামাজিকভাবে হয়ে আসছে। আমার কাছে মনে হচ্ছে, নারী হিসেবে একটা সাহস—৯৯৯ টাকা কাবিনে বিয়ে করছে। অনেক কিছু মিলেই এই ৯৯৯ টাকার ভাবনাটা এসেছে।’

পরিবার ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে সীমিত পরিসরে বিয়ের আয়োজন করায় সবাইকে আমন্ত্রণ জানাতে পারেননি সুজাত শিমুল। এ জন্য দুঃখ প্রকাশ করে তিনি জানান, আগামী ডিসেম্বরে সবার অংশগ্রহণে বিয়ের মূল আয়োজন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের।

নতুন জীবনের শুরুতে সবার কাছে দোয়া চেয়ে এই অভিনেতা বলেন, ‘একান্তই পরিবার-স্বজনদের উপস্থিতিতে এই আয়োজন স্বল্প পরিসরে সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরে আপনাদের সবাইকে সাথে নিয়ে মূল আয়োজন সম্পন্ন হবে ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমাদের দাম্পত্য জীবন সুখের হয়।’

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন সুজাত শিমুল

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন সুজাত শিমুল

আপডেট সময় ১০:১২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

বিয়ে নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী সুজাত শিমুল। জানা গেছে, মাত্র ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করেছেন তিনি।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন