ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’? অতি তীব্র হওয়ার শঙ্কা

প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অর্ণব সৃষ্টি হয়েছে। এটি অতি তীব্র ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। সোমবার (২৬ অক্টোবর) কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

এই জলবায়ু গবেষক লিখেছেন, মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি গত ২৪ ঘণ্টার আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে (আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার কর্তৃক জারিকৃত সর্বশেষ তথ্য অনুসারে)। এ ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘অর্ণব’। পূর্ব নির্ধারিত এ নামটি প্রস্তাব করেছে বাংলাদেশ। আমেরিকান মহাকাশ গবেষণাসংস্থা নাসার জিপিএম নামক কৃত্রিম ভূ-উপগ্রহ এবং জাপানের হিমাওয়ারি-৯ নামক কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে- আজ, ২৬ অক্টোবর ২০২৬, বাংলাদেশ সময় সকাল ৯ টার সময় ঘূর্ণিঝড় অর্ণবের কেন্দ্রের অবস্থান ছিল প্রায় ১৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯ দশকমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের উপরে। ঘূর্ণিঝড়টির চার-পাশে বাতাসের গড় গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার যা দমকা হাওয়াসহ ঘণ্টায় প্রায় ৮৩ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে।

তিনি লিখেছেন, ঘূর্ণিঝড় অর্ণব আগামীকাল সোমবার সন্ধ্যার পর থেকে মধ্যরাতে মধ্যে সর্বোচ্চ শক্তি অর্জন করার আশঙ্কা করা যাচ্ছে যখন এটি অতি তীব্র ঘূর্ণিঝড়ে (Very Severe Cyclonic Storm) (ঘণ্টায় বাতাসের গতিবেগ ১২০ কিলোমিটার থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত) পরিণত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। দমকা হাওয়াসহ যা ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত উঠার আশঙ্কা করা যাচ্ছে। আগামী বুধবার সকাল ৬টার পর থেকে দুপুর ১২টার মধ্যে রাতের মধ্যে ঘূর্ণিঝড় অর্ণব ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওরিশা রাজ্যের মধ্যবর্তী উপকূলের উপর দিয়ে ভারতের স্থলভাগে আঘাত করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।’

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

বিরোধী দলে থাকতেই কবর দিতে বাধা দিচ্ছে, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবে: তাসনিম জারা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’? অতি তীব্র হওয়ার শঙ্কা

আপডেট সময় ১২:২৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অর্ণব সৃষ্টি হয়েছে। এটি অতি তীব্র ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। সোমবার (২৬ অক্টোবর) কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন