ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

নামাজে নারীর পায়ের পাতা খোলা থাকলে কী হবে? রয়েছে গুরুত্বপূর্ণ বিধান

  • ইসলাম ডেস্ক
  • আপডেট সময় ১১:৩১:২৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • 90

প্রশ্ন: পায়ের পাতা খোলা রেখে নামাজ পড়লে কি নারীর নামাজ হবে?

উত্তর: নামাজে নারীদের পায়ের পাতা ঢেকে রাখা জরুরি নয়, পায়ের ঠাখনু ঢেকে রাখা জরুরি। নামাজের সময় নারীদের চেহারা, কবজি পর্যন্ত দুই হাত ও টাখনু পর্যন্ত পা অনাবৃত রাখা যায়। এ ছাড়া পূর্ণ শরীর ঢেকে রাখা ফরজ।

নামাজে যে অঙ্গগুলো ঢাকা ফরজ সে অঙ্গগুলোর কোনোটির চার ভাগের এক ভাগ বা এর বেশি যদি তিন তাসবিহ পরিমাণ সময় অর্থাৎ তিনবার ‘সুবহানা রব্বিয়াল আযীম’ বলা পরিমাণ সময় প্রকাশিত থাকে, তাহলে নামাজ নষ্ট হয়ে যায়। তাই নামাজের মধ্যে যে কোনো কানের চার ভাগের একভাগ তিন তাসবিহ পরিমাণ সময় খোলা থাকলে নামাজ নষ্ট হয়ে যাবে।
নারীদের পায়ের টাখনুও সতরের অন্তর্ভুক্ত যেমন ওপরে উল্লেখ করেছি। পায়ের নলা আর টাখনু মিলে এক অঙ্গ গণ্য হয়। পায়ের নলা ও টাখনুর এক চতুর্থাংশ তিন তাসবিহ পরিমাণ সময় খোলা থাকলে নামাজ নষ্ট হয়ে যাবে। শুধু টাখনু খোলা থাকলে মাকরুহ হলেও নামাজ হয়ে যাবে।

নামাজে নারীদের চুল ঢেকে রাখা জরুরি। সব চুল মিলে এক অঙ্গ গণ্য হয়। নামাজের সময় মাথার সব চুলের এক চতুর্থাংশ পরিমাণ বা তার বেশি যদি তিন তাসবিহ পরিমাণ সময় বের হয়ে থাকে, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। এক চতুর্থাংশের কম পরিমাণ চুল বের হয়ে থাকলে নামাজ নষ্ট হবে না। তবে পুরো মাথা এবং সব চুলই যেহেতু ঢেকে রাখা ফরজ, তাই পুরো মাথা পূর্ণ সতর্কতার সাথে ঢেকে রাখা উচিত যেন চুলের কোনো অংশ অনাবৃত না থাকে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

বিশ্ববাজারে কমল সোনার দাম

নামাজে নারীর পায়ের পাতা খোলা থাকলে কী হবে? রয়েছে গুরুত্বপূর্ণ বিধান

আপডেট সময় ১১:৩১:২৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

প্রশ্ন: পায়ের পাতা খোলা রেখে নামাজ পড়লে কি নারীর নামাজ হবে?

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন