ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

দিনাজপুরে এনজিও কর্মী গণধর্ষণ: ঢাকায় র‍্যাবের অভিযানে এজাহারভুক্ত আসামি গ্রেফতার

দিনাজপুরে এনজিও কর্মীকে গনধর্ষণের ঘটনায় মামলা; র‌্যাবের যৌথ অভিযানে এজাহারনামীয় আসামি ঢাকা থেকে গ্রেফতার।

‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

বাদির দায়েরকৃত এজাহার থেকে জানা যায়, মামলার ভিকটিম একজন এনজিও কর্মী। কাজের সুবাদে অত্র মামলার আসামি মোঃ আতিকুল ইসলাম (২৪) ভিকটিমের ইন্সুরেন্স কোম্পানীতে ৫/৬ জন ব্যক্তি পলিসি করবে বলে ভিকটিমকে মোবাইল ফোনের মাধ্যমে অবগত করেন। এরই প্রেক্ষিতে গত ইং ২৮/০১/২০২৬ দুপুর ১২.৩০ ঘটিকার সময় ভিকটিম কয়েক দফা ফোন কলের ভিত্তিতে স্থানীয় ডাঙ্গারবাজারে যায়। ডাঙ্গারবাজার থেকে আসামির সাথে চিরিরবন্দর থানাধীন ০১ নং নশরতপুর ইউনিয়নের অন্তর্গত কোম্পানীর মোড় হতে নশরতপুর ফকিরপাড়াগামী পাকা রাস্তা সংলগ্ন জনৈক উত্তম কুমারের ভুট্টাক্ষেতের পাশ দিয়ে কথিত গ্রাহকের বাড়িতে যাওয়ার সময় দুপুর ০১.৩০ ঘটিকার সময় আসামিদের পূর্ব পরিকল্পনা মোতাবেক আগে থেকে ওৎপেতে থাকা অত্র মামলার সহযোগী আসামিগণ জোরপূর্বক ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ভয়ভীতি ও হত্যার হুমকি প্রদর্শন করে প্রথমে গ্রেফতারকৃত আসামি ভিকটিমকে ধর্ষণ করে পরে সহযোগী আসামিরা পালাক্রমে গণধর্ষণ করে এবং গ্রেফতারকৃত আসামি ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারন করে। এক পর্যায়ে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে আসামিগণ ভিকটিমকে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ইং ৩০/০১/২০২৬ ভিকটিম বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধনী/০৩) তৎসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৭) ধারায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-২২/২৫ ।

ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় এবং ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

এরই প্রেক্ষিতে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র‌্যাব-১০, সদর কোম্পানী, কেরানীগঞ্জের চৌকস যৌথ আভিযানিক দল ইং ২৬/০২/২০২৬ তারিখ বিকাল ০৩.০০ ঘটিকায় ঢাকার বংশাল থানাধীন গুলিস্তান কাপ্তান বাজারে অভিযান পরিচালনা করে অত্র মামলার এজাহার নামীয় ০২ নং আসামি- বিশ্বনাথ রায় (২৬), পিতা- কানু চন্দ্র রায়, সাং- নরশতপুর (মাছুয়াপাড়া), থানা- চিরিরবন্দর, জেলা- দিনাজপুর‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

দিনাজপুরে এনজিও কর্মী গণধর্ষণ: ঢাকায় র‍্যাবের অভিযানে এজাহারভুক্ত আসামি গ্রেফতার

আপডেট সময় ১০:৩২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

দিনাজপুরে এনজিও কর্মীকে গনধর্ষণের ঘটনায় মামলা; র‌্যাবের যৌথ অভিযানে এজাহারনামীয় আসামি ঢাকা থেকে গ্রেফতার।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন