ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

দীর্ঘ ১৪ বছর পর করাচি গেল বিমানের ফ্লাইট

  • অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় ১২:৩৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
  • 184

ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা থেকে বিমানের প্রথম ফ্লাইট বিজি-৩৪১ রাত ৮টায় করাচির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রথম ফ্লাইটে ১৫০ জন যাত্রী যাত্রা করেন।

এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

সভাপতিত্ব করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান। এছাড়াও মন্ত্রণালয়, বিমান, সিভিল এভিয়েশন ও অন্যান্য সংস্থার কর্মকর্তাবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিমানের প্রথম ফ্লাইট করাচিতে পৌঁছাবে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টায়। ফিরতি ফ্লাইট বিজি-৩৪২ করাচি থেকে আজ রাত ১২টা ১ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) ভোর ৪টা ২০ মিনিটে।

২৯ জানুয়ারি থেকে শীতকালীন সূচি অনুযায়ী প্রতি বৃহস্পতিবার ও শনিবার ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৮টায় যাত্রা করে করাচিতে পৌঁছাবে রাত ১১টায় এবং করাচি থেকে স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে একই দিন ভোর ৪টা ২০ মিনিটে।

এই রুটটি চালুর মধ্য দিয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি যোগাযোগ স্থাপিত হলো।

রুটটি দুই দেশের মধ্যে ব্যবসা-বণিজ্যের প্রসার, শিক্ষার বিস্তার ও সাংস্কৃতিক মেলবন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে বিমান।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

ছাতার আড়ালে ভয়ংকর ফাঁদ! মতিঝিল মেট্রো স্টেশনের নিচে উদ্ধার বোমা

দীর্ঘ ১৪ বছর পর করাচি গেল বিমানের ফ্লাইট

আপডেট সময় ১২:৩৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন