ঢাকা ১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

৩ দিনের রিমান্ডে সেই ড্রাইভার আবেদ

  • অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় ১১:০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
  • 156

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এদিন আদালত এ আদেশ দিয়েছেন।

এর আগে রবিবার জানুয়ারি ৫ অবৈধভাবে পাঁচ কোটি ৩৭ লাখ টাকার সম্পদ অর্জন এবং প্রায় ৪৫ কোটি টাকার অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে পিএসসি সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও তাদের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে আলাদা তিনটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ওইদিন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আখতার হোসেন।

মামলার এজাহারে বলা হয়, আবেদ ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২০ কোটি ৮৮ লাখ টাকা জমা ও ২০ কোটি ৪১ লাখ টাকা উত্তোলনসহ ৪১ কোটি ২৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এ ছাড়া তার বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত তিন কোটি ৭৩ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

শিল্পীর বিরুদ্ধে এক কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার দুটি ব্যাংক হিসাবে এক কোটি ৭৯ লাখ টাকা জমা এবং এক কোটি ৭৮ লাখ টাকা উত্তোলনের তথ্য মিলেছে, যাসহ মোট সন্দেহজনক লেনদেনের পরিমাণ তিন কোটি ৫৬ লাখ টাকা।

সিয়ামের বিরুদ্ধে বৈধ আয়ের উৎস বহির্ভূত তিন কোটি ৩০ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

গত বছরের জুলাইয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) প্রশ্নফাঁস কেলেঙ্কারির ঘটনায় সৈয়দ আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেফতার করে সিআইডি। পরে তার কর্মকাণ্ডের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

৩ দিনের রিমান্ডে সেই ড্রাইভার আবেদ

আপডেট সময় ১১:০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন