ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

তাহসিফ হত্যা মামলায় ওই তরুণী দ্বিতীয় দফায় রিমান্ডে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তরুণীকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ বুধবার মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুরের টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।তাহসিফ সাউরির মৃত্যু: রিমান্ডে থাকা দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদআজ ওই তরুণীর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। রিমান্ড আবেদনে বলা হয়, এই তরুণী ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, তবে অত্যন্ত চতুর প্রকৃতির হওয়ায় অনেক প্রশ্ন কৌশলে এড়িয়ে গেছেন। ঘটনার রাতে তাহসিফের সঙ্গে তরুণীর কোনো বাগ্‌বিতণ্ডা হয়েছিল কি না, তাঁদের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছিল কি না, মামলার মূল রহস্য উদঘাটন, অজ্ঞাত আসামিদের গ্রেপ্তার, আলামত উদ্ধার এবং এই তরুণী ও দীপের বক্তব্য ক্রসচেক করার জন্য তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।শুনানিতে আসামির রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, ভিকটিম ও এই আসামি মিলে দুটো রেস্তোরাঁয় ঘুরেছিলেন। এ সময় তাঁরা কী কথা বলেছিলেন, তাঁদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়েছিল কি না, তা জানা প্রয়োজন। এ ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য আসামির সাত দিনের রিমান্ডের প্রার্থনা করছি।অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইমান হোসেন ও আবদুর রহমান শুনানিতে বলেন, ‘আসামিকে এ মামলায় সন্দিহানভাবে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিম ও এই আসামি একত্রে রেস্তোরাঁয় গিয়েছিলেন, তা আমরা অস্বীকার করছি না। খাওয়া শেষে ভিকটিম নিজেই এই আসামিকে রাত ১২টার দিকে বাসায় পৌঁছে দেন। এরপর আসামি আর কিছুই জানেন না।’শুনানিতে এই আইনজীবীরা আরও বলেন, ‘রেস্তোরাঁয় থাকা অবস্থায় তাঁদের মধ্যে কোনো প্রকার ঝগড়াঝাটি, কথা–কাটাকাটি, মনোমালিন্য হয়নি। রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ ছাড়া আর কোথাও তাঁদের দেখা যায়নি। আসামি একজন শিক্ষার্থী। অসুস্থ ও নারী বিবেচনায় রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করছি।’ উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন তাহসিফ সাউরি। পরদিন বুধবার তুরাগ নদ থেকে উদ্ধার করা হয় তাঁর মরদেহ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফ সাউরির বন্ধু শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নেয় পুলিশ।৩০ অক্টোবর রাতে উত্তরখান থানায় অজ্ঞাতনামা আসামি রেখে হত্যা মামলা করেন তাহসিফের বাবা এ কে এম এনায়েতুল করিম। এ মামলায় গ্রেপ্তার দেখানো হয় দীপকে। এরপর তাঁকে দুই দফায় রিমান্ডে নেওয়া হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৩১ অক্টোবর রাতে গ্রেপ্তার করা হয় ওই তরুণীকে। পরদিন তাঁকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

তাহসিফ হত্যা মামলায় ওই তরুণী দ্বিতীয় দফায় রিমান্ডে

আপডেট সময় ০৯:০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তরুণীকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ বুধবার মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুরের টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।তাহসিফ সাউরির মৃত্যু: রিমান্ডে থাকা দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদআজ ওই তরুণীর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। রিমান্ড আবেদনে বলা হয়, এই তরুণী ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, তবে অত্যন্ত চতুর প্রকৃতির হওয়ায় অনেক প্রশ্ন কৌশলে এড়িয়ে গেছেন। ঘটনার রাতে তাহসিফের সঙ্গে তরুণীর কোনো বাগ্‌বিতণ্ডা হয়েছিল কি না, তাঁদের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছিল কি না, মামলার মূল রহস্য উদঘাটন, অজ্ঞাত আসামিদের গ্রেপ্তার, আলামত উদ্ধার এবং এই তরুণী ও দীপের বক্তব্য ক্রসচেক করার জন্য তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।শুনানিতে আসামির রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, ভিকটিম ও এই আসামি মিলে দুটো রেস্তোরাঁয় ঘুরেছিলেন। এ সময় তাঁরা কী কথা বলেছিলেন, তাঁদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়েছিল কি না, তা জানা প্রয়োজন। এ ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য আসামির সাত দিনের রিমান্ডের প্রার্থনা করছি।অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইমান হোসেন ও আবদুর রহমান শুনানিতে বলেন, ‘আসামিকে এ মামলায় সন্দিহানভাবে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিম ও এই আসামি একত্রে রেস্তোরাঁয় গিয়েছিলেন, তা আমরা অস্বীকার করছি না। খাওয়া শেষে ভিকটিম নিজেই এই আসামিকে রাত ১২টার দিকে বাসায় পৌঁছে দেন। এরপর আসামি আর কিছুই জানেন না।’শুনানিতে এই আইনজীবীরা আরও বলেন, ‘রেস্তোরাঁয় থাকা অবস্থায় তাঁদের মধ্যে কোনো প্রকার ঝগড়াঝাটি, কথা–কাটাকাটি, মনোমালিন্য হয়নি। রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ ছাড়া আর কোথাও তাঁদের দেখা যায়নি। আসামি একজন শিক্ষার্থী। অসুস্থ ও নারী বিবেচনায় রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করছি।’ উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন তাহসিফ সাউরি। পরদিন বুধবার তুরাগ নদ থেকে উদ্ধার করা হয় তাঁর মরদেহ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফ সাউরির বন্ধু শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নেয় পুলিশ।৩০ অক্টোবর রাতে উত্তরখান থানায় অজ্ঞাতনামা আসামি রেখে হত্যা মামলা করেন তাহসিফের বাবা এ কে এম এনায়েতুল করিম। এ মামলায় গ্রেপ্তার দেখানো হয় দীপকে। এরপর তাঁকে দুই দফায় রিমান্ডে নেওয়া হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৩১ অক্টোবর রাতে গ্রেপ্তার করা হয় ওই তরুণীকে। পরদিন তাঁকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন