বুধবার সাভারের উলাইল ও হেমায়েতপুর পদ্মার মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়/ছবি-জাগো নিউজ
শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের ঘটনায় সাভার ও আশুলিয়ার দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার (৪ নভেম্বর) শ্রমিকদের নিরাপত্তা ও কারখানার সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফোনে বিষয়টি নিশ্চিত করেন শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।
তিনি বলেন, সাভার ও আশুলিয়ায় উদ্ভূত পরিস্থিতিতে ২০০ শতাধিক কারখানা ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ।
অনলাইন ডেস্ক : 



























