ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

হত্যার হুমকির অভিযোগে আলোচনায় অভিনেত্রী তানজিন তিশা

৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে মামলা, সেই মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রনি এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘তানজিন তিশাকে আদালতে আগামী ২৩ নভেম্বর হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।’
মামলায় অভিযোগ করা হয়, সানায়া আনাম ওয়াফিকাহ গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে আদালতে মামলা করেন। মামলার পর তানজীন তিশা বিভিন্ন সময় মামলা প্রত্যাহারে হুমকি দেন। সানায়া আনামের যেকোনও ধরনের ক্ষতি করারও হুমকি দেন। গত বছরের ৭ নভেম্বর তিশা সানায়া আনামকে ফোন করে হুমকি দেন।

মামলায় বলা হয়, সানায়া আনামের প্রতারণার মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তবে তদন্ত কর্মকর্তা পক্ষপাতদদুষ্ট হয়ে আদালতে প্রতিবেদন জমা দেন। এর বিরুদ্ধে নারাজি দিলে রোববার মামলাটি সিআইডি পুলিশকে অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়।

সানায়া আনাম আদালত থেকে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিভিন্ন গণমাধ্যমে তা প্রকাশিত হয়। এতে তিশা ক্ষিপ্ত হয়ে ওঠেন। বাদীর পল্লবীর বাসায় লোক পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগ করেন তানজিন তিশার বিরুদ্ধে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সানায়া আনাম। তিনি থানায় যান মামলা করতে। তবে থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে তাকে আদালতে মামলার করার পরামর্শ দেয় বলে অভিযোগে বলা হয়।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন সুজাত শিমুল

হত্যার হুমকির অভিযোগে আলোচনায় অভিনেত্রী তানজিন তিশা

আপডেট সময় ০৭:৩৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে মামলা, সেই মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা দায়ের করা হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন