খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলালের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। এ উপলক্ষে পূজামণ্ডপের স্বেচ্ছাসেবকদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সাবেক খুলনা জেলা বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক ও স্টার জুটমিলের বারবার নির্বাচিত সিবিএ সভাপতি মোঃ গাজী এনামুল হাসান মাসুম সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের হাতে এসব টি-শার্ট তুলে দেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ বজায় রাখা এবং স্বেচ্ছাসেবকদের কার্যক্রমে উৎসাহ জোগাতে এ উদ্যোগ নেওয়া হয়। এ সময় সেনহাটী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
সেনহাটী বিভিন্ন পূজামণ্ডপে সংসদ সদস্যর পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা
-
মোঃ রানা মোল্লা খুলনা জেলা প্রতিনিধি:- - Update Time : 09:43:07 pm, Saturday, 17 October 2026
- 46 Time View
Popular Post
