ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় ৩ সৌদি নাগরিক নিহত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি হামলায় তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবারের (৮ অক্টোবর) এসব হামলায় বিভিন্ন দেশের আরও কয়েকজন নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে কারও আঘাত সামান্য, আবার কারও অবস্থা গুরুতর। হামলার পরপরই তাদের হাসপাতালে নেওয়া হয়।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রথম হামলাটি বিমানবন্দরের বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। দ্বিতীয় হামলার লক্ষ্য ছিল সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়ার একটি উড়োজাহাজ। হামলায় বিমানবন্দরের কিছু স্থাপনা ও সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে।

হামলার পর বিমানবন্দরের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, পরে বিমানবন্দরের কার্যক্রম আবার চালু হয়েছে এবং আকাশপথে বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরেছে।
বিজ্ঞাপন

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বৃহস্পতিবার রিয়াদ বিমানবন্দরে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে। তবে হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে দায়ীদের নাম উল্লেখ করা হয়নি।

সূত্র: আল-জাজিরা

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর দিল মালয়েশিয়া

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় ৩ সৌদি নাগরিক নিহত

আপডেট সময় ০১:৫১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি হামলায় তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবারের (৮ অক্টোবর) এসব হামলায় বিভিন্ন দেশের আরও কয়েকজন নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন