ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

কুড়িগ্রামে রাতভর তল্লাশি, গোয়ালঘর-ধানের গোলা থেকে উদ্ধার ২ হাজার কেজি সার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাতভর অভিযান চালিয়ে দুই ব্যক্তির বাড়ি থেকে দুই হাজার ১৫০ কেজি সার উদ্ধার করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে তাদেরকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৪ সে‌প্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসলামপুর এলাকায় মো. বেলাল মিয়া ও মো. মানিক উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশির সময় তাদের বাড়ির গোয়ালঘর, খড়ের মাচা ও ধানের গোলা থেকে সারগুলো উদ্ধার করা হয়।

অভিযানে ৪২ বস্তায় এক হাজার ৫০০ কেজি ইউরিয়া এবং ৬৫০ কেজি ডিএপি সার পাওয়া যায়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে বেলাল মিয়া ও মানিক উদ্দিনকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক।

ভূরুঙ্গামারী সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, সারের কৃত্রিম সংকট তৈরি করে কেউ যাতে অবৈধভাবে সুবিধা নিতে না পারে, সে জন্য সার বিতরণ ব্যবস্থায় নজরদারি করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

কুড়িগ্রামে রাতভর তল্লাশি, গোয়ালঘর-ধানের গোলা থেকে উদ্ধার ২ হাজার কেজি সার

আপডেট সময় ১২:৩২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাতভর অভিযান চালিয়ে দুই ব্যক্তির বাড়ি থেকে দুই হাজার ১৫০ কেজি সার উদ্ধার করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে তাদেরকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন