ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

‘পরকীয়া’র অপবাদে নারী-পুরুষকে খুঁটিতে বেঁধে নির্যাতন, সোনাগাজীতে চাঞ্চল্য

সংগৃহীত ছবি

ফেনীর সোনাগাজী উপজেলায় পরকীয়ার অপবাদ দিয়ে এক নারী ও এক পুরুষকে প্রায় ১৬ ঘণ্টা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতনের ঘটনা ঘটেছে।

সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল পর্যন্ত সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হালিম ডাক্তার পুলের গোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাগাজী পৌরসভার পূর্ব চরগণেশ এলাকার নুর আলমের স্ত্রী কামরুন নাহার রুমার বাড়িতে আত্মীয়তার সূত্রে বেড়াতে যান চর চান্দিয়া ইউনিয়নের ভুঁইয়া বাজার সংলগ্ন অলি মাঝি বাড়ির বাসিন্দা এরশাদ উল্লাহ।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা তাদের ঘর থেকে বের করে আনে এবং বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ফেলে। নির্যাতনের শিকার নারী চার সন্তানের জননী এবং পুরুষটি দুই সন্তানের বাবা।

স্থানীয়দের অভিযোগ, সোমবার দিনগত রাত সাড়ে ১২টা থেকে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত টানা ১৬ ঘণ্টা তাদের খুঁটিতে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালানো হয়। একই সঙ্গে জোরপূর্বক ওই নারীর সঙ্গে তার স্বামীর বিচ্ছেদের জন্য স্থানীয় একটি প্রভাবশালী মহল প্রবল চাপ সৃষ্টি করে।

​ঘটনার খবর পেয়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী নারী ও পুরুষকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে।

​এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা, শতাধিক নিহত; নিখোঁজ শত শত পর্যটক

‘পরকীয়া’র অপবাদে নারী-পুরুষকে খুঁটিতে বেঁধে নির্যাতন, সোনাগাজীতে চাঞ্চল্য

আপডেট সময় ০২:৫২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ফেনীর সোনাগাজী উপজেলায় পরকীয়ার অপবাদ দিয়ে এক নারী ও এক পুরুষকে প্রায় ১৬ ঘণ্টা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতনের ঘটনা ঘটেছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন