ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ব্রীজ ভেঙে ট্রাক ইজিবাইক খালে

গোপালগঞ্জে বেইলি ব্রীজ ভেঙে বালুভর্তি একটি ট্রাক, ইজিবাইক ও বাইসাইকেল খালে পড়ে গেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

রবিবার (১৪ জুন) সকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ পৌরসভার পাঁচুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর গোপালগঞ্জ জেলা শহরের প্রধান সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে বিকল্প সড়ক লেকপাড় দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত বালু ভর্তি একটি ১০ চাকার ট্রাক ঘোনাপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় বেইলি ব্রীজটি পার হতে গেলে ব্রীজ ভেঙে ট্রাকটি খালের পানিতে পড়ে যায়। এ সময় ব্রীজের উপর থাকা একটি ইজিবাইক ও একটি বাইসাইকেলও পানিতে পড়ে যায়। এতে অন্তত তিনজন আহত হন। আহতদের হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ট্রাক ও ইজিবাইক উদ্ধারের কাজ এখনও শুরু হয়নি।

পাচুড়িয়া এলাকার বাসিন্দা সাগর আহমেদ বলেন, ব্রিজটি ঝুঁকিপূর্ণ, এমন কোনো সতর্কতামূলক সাইনবোর্ড বা নির্দেশনা নির্মাণ প্রতিষ্ঠান কিংবা সড়ক বিভাগ দেয়নি। আবার স্থানীয়দের নিষেধ উপেক্ষা করে সবসময় অতিরিক্ত মালবাহী ট্রাক ব্রীজ পার হয়। এ কারণেই দুর্ঘটনা ঘটেছে।

সদর উপজেলার পুরাতন মানিকদাহ গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ব্যবসায়িক কারণে প্রতিদিন আমাদের এই ব্রীজ পার হয়ে শহরে আসতে হয়। এখন আমাদের অনেক ক্ষতি হবে। দেড় কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরতে হবে। আমি মনে করি, সড়ক বিভাগের উদাসীনতার কারণেই এই ঘটনা ঘটেছে।

এ বিষয়ে গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি আমরা জেনেছি। ইতোমধ্যে সড়ক বিভাগ কাজ শুরু করেছে। ভেঙে পড়া বেইলি ব্রীজ পুনরায় ওই স্থানে স্থাপন করা হবে। এতে সর্বোচ্চ দুই থেকে তিনদিন সময় লাগতে পারে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের অসম্মতি

ব্রীজ ভেঙে ট্রাক ইজিবাইক খালে

আপডেট সময় ০৬:০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

গোপালগঞ্জে বেইলি ব্রীজ ভেঙে বালুভর্তি একটি ট্রাক, ইজিবাইক ও বাইসাইকেল খালে পড়ে গেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন