ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বিশ্বকাপের প্রথম ম্যাচেই দক্ষিণ কোরিয়ার দুর্দান্ত জয়

পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে দারুণ জয়ে ফুটবল বিশ্বকাপ শুরু করল দক্ষিণ কোরিয়া। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়া ২-১ গোলে হারিয়েছে চেক প্রজাতন্ত্রকে। ২০১০ বিশ্বকাপের পর এই প্রথম জয় দিয়ে বিশ্বকাপ শুরু করল কোরিয়ানরা।

মেক্সিকোর গুয়াদালহারার সাপোপানে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকে বল দখলে নিয়ে মধ্যমাঠের নিয়ন্ত্রণ নেয় দক্ষিণ কোরিয়া। গোলের জন্য চেক প্রজাতন্ত্রকে চাপে রেখেছিল তারা। প্রতিপক্ষের গোলমুখে ৯টি শট নিলেও গোলের দেখা পায়নি দক্ষিণ কোরিয়া।
গোলের একাধিক সুযোগ নষ্ট করেছেন দক্ষিণ কোরিয়ার অধিনায়ক হিউন-মিন-সন। অন্যদিকে, রক্ষণভাগ সামলানোতেই ব্যস্ত ছিল চেক প্রজাতন্ত্র। শেষ পর্যন্ত প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও চেক প্রজাতন্ত্রকে চেপে ধরে দক্ষিণ কোরিয়া। কিন্তু ম্যাচের ৫৯ মিনিটে গোল পেয়ে যায় চেক প্রজাতন্ত্র। ভ্লাদিমির চৌফালের লম্বা থ্রো থেকে দারুণ হেডে বল জালে জড়ান সেন্টার-ব্যাক ও অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। ১-০ গোলে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র।

গোল হজম করে ম্যাচে সমতা ফেরাতে মরিয়া উঠে দক্ষিণ কোরিয়া। ৬৭ মিনিটে গাং-ইনের পাস থেকে বল নিয়ে বক্সের ভেতরে চেক প্রজাতন্ত্রের এক ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ান হোয়াং ইন-বম। ম্যাচে ১-১ সমতা ফেরায় দক্ষিণ কোরিয়া।

৭৭ মিনিটে দ্বিতীয় গোল পেয়েছিল চেক প্রজাতন্ত্র। তবে টমাস সৌচেকের গোল অফসাইডে বাতিল করে দেন রেফারি।

ম্যাচের ৮০ মিনিটে ২-১ ব্যবধানে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। ইন-বমের পাস থেকে দারুণ শটে গোল করেন হিউয়ান-গিউ।

এরপর ম্যাচের বাকী সময় লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।

ম্যাচের ৬২ শতাংশ সময় বল দক্ষিণ কোরিয়ার দখলে ছিল। ১৫ বার গোলে শট নেয় তারা। এরমধ্যে ৭টি শট লক্ষ্যে ছিল।

আগামী ১৮ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র। ১৯ জুন স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ কোরিয়া।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশি যুবককে নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

বিশ্বকাপের প্রথম ম্যাচেই দক্ষিণ কোরিয়ার দুর্দান্ত জয়

আপডেট সময় ০২:১৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে দারুণ জয়ে ফুটবল বিশ্বকাপ শুরু করল দক্ষিণ কোরিয়া। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়া ২-১ গোলে হারিয়েছে চেক প্রজাতন্ত্রকে। ২০১০ বিশ্বকাপের পর এই প্রথম জয় দিয়ে বিশ্বকাপ শুরু করল কোরিয়ানরা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন