ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

৬৭ হাজার শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

এমপিওভুক্ত স্কুল-কলেজ-মাদরাসা-কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এর মাধ্যমে ৬৭ হাজার ২০৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

স্কুল ও কলেজে ২৯ হাজার ৫৭১ জন, মাদরাসায় ৩৬ হাজার ৮০৪ জন ও কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ৮৩৩ জন নিয়োগ দেওয়া হবে। তবে উল্লেখিত সংখ্যা কম/বেশি হতে পারে।

সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬ অনুযায়ী, দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী নিবন্ধন সনদধারী প্রার্থীদের কাছে আবেদন আহ্বান করা হয়েছে।

ফরম পূরণ ও ফি জমা দেওয়ার তারিখ ১০ থেকে ১৭ জানুয়ারি দিনগত রাত ১২টা পর্যন্ত।

আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ আগামী ৪ জুন তারিখে সর্বোচ্চ ৩৫ বছর এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে তিন বছর।

ইনডেক্সধারী কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা: কর্মরত ইনডেক্সধারী শিক্ষকরা সমপদে আবেদনের যোগ্য হবেন না।

শূন্য পদ এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী: পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগের অন্যান্য তথ্য ও শর্তাবলী এনটিআরসিএ এর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd পাওয়া যাবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

৬৭ হাজার শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

আপডেট সময় ১০:১২:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারি ২০২৬

এমপিওভুক্ত স্কুল-কলেজ-মাদরাসা-কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এর মাধ্যমে ৬৭ হাজার ২০৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন