ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগের পরিকল্পনা

জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করার মাধ্যমে কয়েক হাজার নতুন কর্মসংস্থান তৈরির পরিকল্পনা নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দেশের প্রতিটি উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। এতে শত শত শিক্ষিত তরুণের পাশাপাশি কয়েক হাজার ক্রীড়া শিক্ষকের স্থায়ী কর্মসংস্থানের পথ তৈরি হবে।
প্রতিটি উপজেলায় নিয়োগ হবে ক্রীড়া অফিসার

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের ৪৯৫টি উপজেলায় একজন করে ‘উপজেলা ক্রীড়া অফিসার’ নিয়োগের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাবটিতে সম্মতি দিয়েছে। প্রথম পর্যায়ে দেশের যে ২০১টি উপজেলায় মিনি স্টেডিয়াম রয়েছে, সেখানে নিয়োগ কার্যক্রম শুরু হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কয়েক হাজার ক্রীড়াশিক্ষক নিয়োগের মাধ্যমে খেলোয়াড়দের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

স্পোর্টস ভিলেজ ও শিল্প খাতে কর্মসংস্থান

মন্ত্রণালয়ের নতুন এই পরিকল্পনায় শুধু মাঠের কার্যক্রম নয়, অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমেও নতুন চাকরির ক্ষেত্র তৈরির কথা বলা হয়েছে। দেশের ৬৪টি জেলায় আধুনিক ইনডোর সুবিধাসম্পন্ন ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের প্রস্তাব করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণসহ বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক পদে বড় ধরনের জনবল প্রয়োজন হবে।

খেলোয়াড়দের জন্য স্থায়ী কর্মসংস্থান

খেলোয়াড়দের ভবিষ্যৎ নিশ্চিত করতে জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগের পরিকল্পনা

আপডেট সময় ০৪:৩৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করার মাধ্যমে কয়েক হাজার নতুন কর্মসংস্থান তৈরির পরিকল্পনা নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দেশের প্রতিটি উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। এতে শত শত শিক্ষিত তরুণের পাশাপাশি কয়েক হাজার ক্রীড়া শিক্ষকের স্থায়ী কর্মসংস্থানের পথ তৈরি হবে।
প্রতিটি উপজেলায় নিয়োগ হবে ক্রীড়া অফিসার

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন