ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫৪৫ জন

৪৫তম বিসিএসের নন-ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৫৪৫ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার ক্ষমতাবলে ৪৫তম বিসিএস পরীক্ষা–২০২২ এর আওতাধীন নন-ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। সংশোধিত ৫৬৫টি শূন্য পদের বিপরীতে ৫৪৫টি পদে নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের সাময়িকভাবে সুপারিশ করা হয়।

এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৭ আগস্ট ২০২৫ তারিখের পত্রের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের ১২তম গ্রেডের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ৪৫৭টি শূন্য পদ ৪৫তম বিসিএসের নন-ক্যাডার থেকে প্রত্যাহার (অধিযাচন বাতিল) করা হয়। ফলে এসব পদে সুপারিশ কার্যকর হয়নি।

মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের আবেদনপত্রে সংযুক্ত সনদ, কাগজপত্র ও তথ্যের ভিত্তিতে এই সুপারিশ দেওয়া হয়েছে। তবে নিয়োগের আগে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীদের সব সনদ ও ডকুমেন্টের সত্যতা যাচাই করে নিশ্চিত হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো প্রার্থী যদি আবেদনপত্রে জ্ঞাতসারে ভুল বা মিথ্যা তথ্য দেন, তথ্য গোপন করেন, জাল সনদ জমা দেন, বয়স বা শিক্ষাগত যোগ্যতার সনদে টেম্পারিং করেন কিংবা প্রতারণায় জড়িত থাকেন— তাহলে তার মনোনয়ন বাতিল হবে। এ ছাড়া, গুরুতর অপরাধ প্রমাণিত হলে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি চাকরিতে যোগদানের পরও এ ধরনের তথ্য প্রমাণিত হলে তাকে চাকরি থেকে বরখাস্তসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মনোনীত প্রার্থীদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক গঠিত মেডিকেল বোর্ডে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি যথাযথ এজেন্সির মাধ্যমে প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই শেষে সরকার চূড়ান্ত নিয়োগ প্রদান করবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজন হলে উচ্চতা, বুকের মাপ ও ওজনসহ অন্যান্য তথ্যও যাচাই করা হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ত্রুটি ধরা পড়লে তা সংশোধনের ক্ষমতা পিএসসি সংরক্ষণ করে। কমিশন থেকে মনোনয়ন পাওয়ার পর সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ সব বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিয়োগ দেবে।

৪৫তম বিসিএসের নন-ক্যাডার পদের ফলাফল পিএসসির ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট bpsc.teletalk.com.bd-এ পাওয়া যাবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫৪৫ জন

আপডেট সময় ১০:২২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

৪৫তম বিসিএসের নন-ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৫৪৫ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন